প্রধান সূচি

বাগেরহাটে মোটর সাইকেল চাপায় বৃদ্ধা নিহত

বাগেরহাটের কচুয়ায় হেডলাইট নেভানো বেপরোয়া গতির মোটর সাইকেল চাপায় লিলি দেবনাথ (৬৫) নামের এক বৃদ্ধ নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার রাতে বিলকুল গ্রামে নিজ বাড়ির সামনে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় মোটর সাইকেলটি তাকে চাপা দেয় । এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘাতক মোটরসাইকেলটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে। নিহত লিলি দেবনাথ বিলকূল গ্রামের নারায়ন দেবনাথের স্ত্রী।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর রহমান বলেন, রাস্তা পারাপারের সময় হেডলাইট নেভানো দ্রুতগতির একটি মোটর সাইকেলের চাপায় লিলি দেবনাথ নিহত হয়েছেন। বুধবার সকালে আমরা নিহত লিলি দেবনাথের মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। ঘাতক মোটর সাইকেলটিকে জব্দ করেছি। এ ঘটনায় মোটর সাইকেলের চালক রহিমকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial