প্রধান সূচি

Wednesday, May 13th, 2020

 

পিরোজপুরে আরও দুই করোনা রোগী শনাক্ত ॥ জেলায় আক্রান্ত ২৮

পিরোজপুরে করোনা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। বুধবার রাতে জেলায় আরও দুই জনের করোনাভাইরাস পজেটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ২৮ জনে। পিরোজপুর সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকি জানান, বুধবার রাত সাড়ে ৯ টার দিকে নতুন দুইজন করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে। নতুন আক্রান্ত দুইজনই নারী। এদের বাড়ি মঠবাড়িয়া উপজেলায়। তাদের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে। এরমধ্যে একজনের বাড়ি মঠবাড়িয়া পৌর এলাকায় এবং অন্যজনের বাড়ি উপজেলার তুষখালী ইউনিয়নে। রাতেই উপজেলা প্রশাসন আক্রান্তদের এলাকায় গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।


পিরোজপুরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৯

পিরোজপুর পৌরসভার ১নং ওয়ার্ডের আলামকাঠী-মুক্তারকাঠী-ব্রাহ্মনকাঠী এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে ১৯ জন আহত হয়েছে। আজ বুধবার রাত ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এদের মধ্যে মারাত্মক আহত তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকীদের পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আহতদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. একরামুল কবির জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রথমে রাত ৮ টার দিকে ব্রাহ্মনকাঠী গ্রামের স্বপন সেখের ছেলে শান্ত (২৪) ও হায়দার সেখের ছেলে সুমন (২৫) এর সাথে মুক্তারকাঠী গ্রামের কুদ্দুস মীরের ছেলে রানা’র (২৫) বাকবিতান্ডা ও মারামারিবিস্তারিত পড়ুন


পিরোজপুরে আরও ৬ জন করোনা রোগী শনাক্ত ॥ জেলায় মোট আক্রান্ত ২৬

পিরোজপুর জেলায় নতুন করে আরও ৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে বুধবার পর্যন্ত জেলায় মোট রোগীর সংখ্যা ২৬ জন। পিরোজপুর জেলা সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকি জানান, মঙ্গলবার রাতে জেলার মোট ৪৯টি রিপোর্ট পাওয়া যায়। এর মধ্যে ৬ জনের পজেটিভ রিপোর্ট আসে। নতুন এই ৬ জন রোগীর মধ্যে পিরোজপুর সদর উপজেলায় ৪ জন ও ভান্ডারিয়া উপজেলার ২ জন। পিরোজপুর সদর উপজেলায় আক্রান্তদের মধ্যে শরিকতলা ইউনিয়নের ৩ জন, পিরোজপুর পৌরসভার ২নং ওয়ার্ডের ঝাটকাঠী এলাকায় ১ জন এবং ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নে ২ জন রয়েছে। কোভিড-১৯ শনাক্ত রোগীদেরবিস্তারিত পড়ুন


পিরোজপুরে অসচ্ছল প্রতিবন্ধিদের আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান

পিরোজপুরে করোনা সংক্রমণ প্রতিরোধে অসচ্ছল প্রতিবন্ধি ব্যক্তিদের মাঝে আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে শহরের মাছিমপুর এলাকায় প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে নিজস্ব অফিস মিলানায়তনে আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান করা হয়। আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। এসময় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এ. কে. এম. আখতারুজ্জামান তালুকদার, জেলা প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা প্রিয়ংবদা ভট্টাচার্য, কনসালটেন্ট ফিজিও ডা. সংগ্রাম কান্তি কুন্ডসহ প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।


পিরোজপুরে সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষার্থে জেলা প্রশাসনের পিপিই প্রদান

করোনাভাইরাস পরিস্থিতিতে পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষার্থে পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) দিয়েছে জেলা প্রশাসন। বুধবার পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন এ পিপিই প্রদান করেন। এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও এনডিসি মফিজুল ইসলাম প্রেসক্লাব সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, সিনিয়র সাংবাদিক মাহামুদ হোসেন, গৌতম চৌধুরী, এস এম পারভেজ, এ কে আজাদ, শফিউল হক মিঠু, এস এম রেজাউল ইসলাম শামীমসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে এদিন ২০টি পিপিই প্রদান করা হয়। এর আগে পিরোজপুর-১ আসনের এমপি এবং মৎস্য ও প্রাণিসম্পদবিস্তারিত পড়ুন


কাউখালীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

পিরোজপুরের কাউখালীতে অভিযান চালিয়ে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক খোন্দকার আনোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক সুমি রানী মিত্র ও পিরোজপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া জানান, ভোক্তা অধিকার অধিদপ্তরের তদারকি অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ ধারায় মূল্য তালিকা প্রদর্শন না করা, পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদ ও সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্যবিস্তারিত পড়ুন


মানবপ্রেমী পুলিশ কর্মকর্তা কাজী শাহনেওয়াজ

করোনায় অসহায় মানুষের মাঝে বিলিয়ে দিচ্ছেন নিজের বেতন, রেশন , উৎসবভাতা

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌরসভার জগৎপট্টি গ্রামের সেই চার সন্তান নিয়ে অবহেলিত বৃদ্ধ মায়ের জন্য আবারও উপহার পাঠালেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার(সদর দপ্তর) কাজী শাহনেওয়াজ (পিপিএম-সেবা)। বুধবার ওই বৃদ্ধ মায়ের জন্য তিনি চাল, ডাল, আলু, তেল সাবানসহ খাবারের প্যাকেট, একটি শাড়ী ও তার ঔষধ কেনার জন্য কিছু নগদ অর্থ পাঠান। ওই দিন বিকেলে এলাকার কাউন্সিলর মো. নুরুল ইসলাম এবং সাংবাদিক হাবিবুল্লাহ ওই বৃদ্ধ মহিলার হাতে এ মানবপ্রেমী পুলিশ কর্মকর্তার পাঠানো উপহার সামগ্রী তুলে দেন। একইসাথে তিনি একই এলাকার আরো কয়েকজনের জন্য খাবারের প্যাকেট পাঠান। অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ করোনায়বিস্তারিত পড়ুন


চিতলমারীতে দরিদ্র দুই শিক্ষার্থীর ধান ঘরে তুলে দিলেন শিক্ষকরা

বাগেরহাটের চিতলমারীতে মহামারি করোনা দুর্যোগের কারণে ধান কাটার শ্রমিক সংকট থাকায় দরিদ্র দুই শিক্ষার্থীর অভিভাবকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন চর ডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। উপজেলার চরডাকাতিয়া গ্রামের দরিদ্র অনাদী মণ্ডল ও সুভাষ চন্দ্র রায়ের দুই বিঘা জমির ধান পাকলেও শ্রমিক সংকট থাকায় তারা তা কাটতে পারছিলেন না। চরডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অনাদী মণ্ডলের ছেলে অয়ন মন্ডল ও সুভাষ চন্দ্র রায়ের মেয়ে সুবর্ণা রায় বিষয়টি তাদের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র মন্ডলকে জানালে তিনি স্কুলের শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারীদের সাথে নিয়ে বুধবার সকাল ৭টায় ধান কাটা কার্যক্রম শুরু করেন। প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন


চাঁদা না দেয়ায় মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ

পিরোজপুরের নাজিরপুরে দাবীকৃত চাঁদা না দেয়ায় মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ উঠেছে স্থানীয় এক সাংবাদিকের বিরুদ্ধে। অভিযুক্ত ওই সাংবাদিকের নাম শামসুল আরেফিন। তিনি ‘একাত্তর জার্নাল’ নামক অনলাইন নিউজ পোর্টালসহ বেশ কয়েকটি মিডিয়ায় পিরোজপুর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন বলে একাধিক সূত্রে জানা গেছে। তিনি নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের মুগারঝোর গ্রামের মৃত সেকেন্দার আলী বেপারীর ছেলে। এ ঘটনার প্রতিকার চেয়ে মুনিরুল ইসলাম নামে এক ওষুধ ব্যবসায়ী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযোগকারী মুনিরুল ইসলাম নাজিরপুর উপজেলার গাওখালী বাজারের ‘মের্সাস ভাই ভাই মেডিকেল হল’ নামক ওষুধের দোকানের স্বত্তাধিকারী।বিস্তারিত পড়ুন


ভাণ্ডারিয়ায় দুই পরিবারের ২ জনের করোনা শনাক্ত

পিরোজপুরের ভাণ্ডরিয়ায় পাশাপাশি দুই পরিবারের দুইজনের করোনা শনাক্ত হয়েছে। তারা উপজেলার তেলিখালী গ্রামের বাসিন্দা। এ ঘটনায় মঙ্গলবার রাতে আক্রান্ত দুই পরিবারসহ আশেপাশের ৩০টি পরিবার এবং স্থানীয় তেলিখালী বাজার লকডাউন করেছেন প্রশাসন। ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম তথ্যটি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আক্রান্ত ব্যক্তিরা ঢাকায় শ্রমিকের কাজ করতেন। গত ৭ মে তারা ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। বিষয়টি জানতে পেরে স্থানীয় প্রশাসন থেকে গত ১০ মে ওই দুই ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায়। মঙ্গলবার রাতে দুজনের করোনা পজিটিভ ফল আসে। উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুলবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial