প্রধান সূচি

কাউখালীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

পিরোজপুরের কাউখালীতে অভিযান চালিয়ে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক খোন্দকার আনোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক সুমি রানী মিত্র ও পিরোজপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া জানান, ভোক্তা অধিকার অধিদপ্তরের তদারকি অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ ধারায় মূল্য তালিকা প্রদর্শন না করা, পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদ ও সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য প্রদর্শন না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় বা প্রস্তাব করার অপরাধে উত্তর বাজারের মাতৃভান্ডারকে ৫ হাজার টাকা, মিতালী স্টোরকে ৪ হাজার টাকা, চুন্নু স্টোরকে ৫শ’ টাকা, সাগর স্টোরকে ১ হাজার টাকা এবং রনজিৎ পালের দোকানকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial