করোনায় ক্ষত্রিগ্রস্থ পরিবারের মাঝে ‘ডাক দিয়ে যাই’ সংস্থার উদ্যোগে সহায়তা প্রদান
উপকূলীয় অঞ্চলের বেসরকারী সংস্থা ‘ডাক দিয়ে যাই’ ১৯৮২সাল থেকে মানুষের জীবনমান উন্নয়নে নানাবিধ কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় দেশের বর্তমান নোভেল করোনা ভাইরাস পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ ৩ হাজার পরিবারকে ৩০ লাখ টাকার সহায়তা প্রদান করা হয়েছে।
খাদ্য সহায়তা হিসেবে পরিবার প্রতি নগদ ৯০০ টাকা, দুটি সাবান ও ২টি মাস্ক বিতরণ করা হয়। ডাক দিয়ে যাই সংস্থার নির্বাহী পরিচালক মো. শাহজাহান গাজী, উপ নির্বাহী পরিচালক শাহানাজ পারভীনের স্ব-উদ্যোগ ও নিজস্ব তহবিল থেকে এই সহায়তা প্রদান করা হয়।
মঙ্গলবার ডাক দিয়ে যাই এর প্রধান কার্যালয়ের সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
বিতরণ অনুষ্ঠানে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আকতারুজ্জামান, পিরোহপুর প্রেসক্লাবের সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, ডাক দিয়ে যাই সংস্থার প্রধান কার্যালয়ের সিনিয়র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
