প্রধান সূচি

বাগেরহাটে রিক্সাভ্যানের উপর প্রসূতি মায়ের সন্তান প্রসব ॥ পুলিশের সহায়তায় চিকিৎসা

বাগেরহাটে ক্লিনিকে নেওয়ার পথে সড়কের উপর রিক্সাভ্যানে নিপা মন্ডল নামের এক প্রসূতি নারী সন্তান প্রসব করেছেন। শুক্রবার ভোরে বাগেরহাট শহরের পৌরসভা সড়কের অসীম সাহার ভাড়াটিয়া বাসা থেকে বের হয়ে মুক্তি ক্লিনিকে যাওয়ার পথে ভ্যানের উপর একটি কন্যা সন্তান প্রসব করেন ওই নারী। পরে স্থানীয় এক ব্যক্তি ৯৯৯ ফোন দিলে বাগেরহাট সদর থানা পুলিশ এসে ওই নারীকে মুক্তি ক্লিনিকে নিয়ে ভর্তি করেন। সেখানে মা ও শিশু সুস্থ্য রয়েছে বলে জানিয়েছেন ক্লিনিকের পরিচালক ডা. এস কে কাইয়ুম।
প্রসূতি নিপা মন্ডল মোড়েলগঞ্জ উপজেলার লক্ষিখালী গ্রামের অমৃত মন্ডলের স্ত্রী। সে বাগেরহাট শহরে মা-বাবার সাথে ভাড়াটিয়া বাসায় থাকতেন। তার স্বামী অমৃত মন্ডল ধান কাটার শ্রমিক হিসেবে ১৫ দিন আগে চিতলমারীতে গেছেন।
নিপা মন্ডলের মা বিথি বাছার বলেন, শুক্রবার ভোর ৫টার দিকে মেয়ে নিপার প্রসব বেদনা হলে রিক্সাভ্যানযোগে আমরা তাকে পার্শ্ববর্তী মুক্তি ক্লিনিকে নেওয়ার জন্য রওনা হই। সেখানে পৌঁছানোর আগেই ভ্যানের উপর কন্যা সন্তান প্রসব করে নিপা। পরে পুলিশ এসে আমাদেরকে মুক্তি ক্লিনিকে নিয়ে যায়। তারা অনেক সহযোগিতা করেছেন। আমরা এখন ভাল আছি।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাব উদ্দিন শিকদার বলেন, ৯৯৯ এ খবর পেয়ে এসআই কামরুল ইসলামের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নবজাতক ও তার মাকে আমরা মুক্তি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে চিকিৎসকদের সাথে কথা বলে সুচিকিৎসার ব্যবস্থা করা হয়। তাদেরকে পুলিশের পক্ষ থেকে পুষ্টিকর খাবার ও নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে। তাদের চিকিৎসার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ অব্যাহত রাখছি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial