Friday, May 8th, 2020
পিরোজপুরে একদিনে ৬ জন করোনা রোগী সনাক্ত ॥ জেলায় মোট আক্রান্ত ১৭
পিরোজপুরে শুক্রবার সর্বাধিক সংখ্যক করোনা পজেটিভ রোগী সনাক্ত হয়েছে। একদিনে ৬ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। এরমধ্যে ৩ জন পিরোজপুর সদর উপজেলার শারিকতলা-ডুমুরিতরা ইউনিয়নে এবং অপর ৩ জন জেলার ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নে। এ নিয়ে পিরোজপুর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ১৭ জন। পিরোজপুর সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি জানান, শুক্রবার রাত সোয়া ৯টার দিকে পিরোজপুরের ৬ জন নতুন করোনা পজেটিভ রোগীর রিপোর্ট পাওয়া গেছে। এদের মধ্যে ৩ জন সদর উপজেলায় এবং ভান্ডারিয়া উপজেলায় একই পরিবারের ৩ জন । আক্রান্তদের মধ্যে ৫ জন পুরুষ এবং একজন মহিলা।বিস্তারিত পড়ুন
করোনাভাইরাস পরিস্থিতি
পিরোজপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী’র হটলাইনে ম্যাসেজ পেয়ে মধ্যবিত্ত পরিবারের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে
করোনাভাইরাস পরিস্থিতিতে পিরোজপুরে অসহায় হয়ে পড়া মধ্যবিত্ত পরিবারের বাড়িতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের পক্ষে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। মন্ত্রীর পক্ষে খোলা মোবাইলের হটলাইনের ম্যাসেজের প্রেক্ষিতে প্রতি রাতে এ খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। আর এ খাদ্য সহায়তা পেয়ে খুশি হচ্ছেন অসহায় পরিবারগুলো। বর্তমান করোনা পরিস্থিতির কারণে মধ্যবিত্ত পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়ে অসহায় অবস্থায় জীবন যাপন করলেও লাইনে দাড়িয়ে কিংবা প্রকাশ্যে ত্রাণ সামগ্রী নিতে পারছে না। যার কারনে তারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। পিরোজপুর শহরে মন্ত্রীর পক্ষে হটলাইনে প্রতিদিন শতাধিক ম্যাসেজ আসে। ম্যাসেজের মধ্যেবিস্তারিত পড়ুন
কাউখালীতে উপজেলা চেয়ারম্যান মনু মিঞার ইফতার সামগ্রী বিতরণ
পবিত্র রমজান উপলক্ষে অসহায় শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের মধ্যে পিরোজপুরের কাউখালীতে শুক্রবার বিকেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আবু সাঈদ মিঞা মনু’র ব্যক্তিগত উদ্যোগে দাশেরকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাড়ে তিন শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয়পার্টি (জেপি)’র সাধারণ সম্পাদক শাহআলম নসু, উপজেলা জাতীয় মহিলা পার্টির সভাপতি আফরোজা তালুকদার শনু, সাধারণ সম্পাদক সিমা আক্তার, ইউপি সদস্য মীর মনির হোসেন মিরাজ প্রমূখ। ইফতার সামগ্রী বিতরণের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান, সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি’রবিস্তারিত পড়ুন
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী’র ব্যক্তিগত তহবিল থেকে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি’র ব্যক্তিগত তহবিল থেকে দ্বিতীয় পর্যায়ে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদানের অংশ হিসেবে শুক্রবার পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ডুমরিতলা ইউনিয়নের বেকুটিয়া ফেরীঘাট সংলগ্ন মাঠে খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়। এদিন শারিকতলা ডুমরিতলা ইউনিয়নের ৫৫০টি অসহায় পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়। মন্ত্রীর পক্ষে এ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক গৌতম চৌধুরী, পিরোজপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম বায়েজীদ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তপন সাহা,বিস্তারিত পড়ুন
বাগেরহাটে অসহায় নারীদের খাদ্য সহায়তা
করোনা পরিস্থিতিতে বাগেরহাট সদর সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের পক্ষ থেকে অসহায় দরিদ্র নারীদের খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। শুক্রবার সকালে কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের সামনে সদর উপজেলার ১০টি ইউনিয়নের ৩শ’ নারীকে এই খাদ্য সহায়তা দেওয়া হয়। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মামুনুর রশিদ। এসময় পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা নারী উন্নয়ন ফোরাম সভাপতি রিজিয়া পারভীন, ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চু, কাড়াপাড়া ইউপি চেয়ারম্যান শেখ বশিরুল ইসলাম, পৌর কাউন্সিলর এবং সদর উপজেলা নারী উন্নয়নবিস্তারিত পড়ুন
বাগেরহাটে রিক্সাভ্যানের উপর প্রসূতি মায়ের সন্তান প্রসব ॥ পুলিশের সহায়তায় চিকিৎসা
বাগেরহাটে ক্লিনিকে নেওয়ার পথে সড়কের উপর রিক্সাভ্যানে নিপা মন্ডল নামের এক প্রসূতি নারী সন্তান প্রসব করেছেন। শুক্রবার ভোরে বাগেরহাট শহরের পৌরসভা সড়কের অসীম সাহার ভাড়াটিয়া বাসা থেকে বের হয়ে মুক্তি ক্লিনিকে যাওয়ার পথে ভ্যানের উপর একটি কন্যা সন্তান প্রসব করেন ওই নারী। পরে স্থানীয় এক ব্যক্তি ৯৯৯ ফোন দিলে বাগেরহাট সদর থানা পুলিশ এসে ওই নারীকে মুক্তি ক্লিনিকে নিয়ে ভর্তি করেন। সেখানে মা ও শিশু সুস্থ্য রয়েছে বলে জানিয়েছেন ক্লিনিকের পরিচালক ডা. এস কে কাইয়ুম। প্রসূতি নিপা মন্ডল মোড়েলগঞ্জ উপজেলার লক্ষিখালী গ্রামের অমৃত মন্ডলের স্ত্রী। সে বাগেরহাট শহরে মা-বাবার সাথেবিস্তারিত পড়ুন
পিরোজপুরে ঠিকাদারের বিরুদ্ধে প্রকৌশলীকে হুমকি দেয়ার অভিযোগ ॥ থানায় ডায়েরী
পিরোজপুর গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আব্বাস উদ্দিনকে গালাগালি ও হুমকি দেওয়ার অভিযোগে শাকির আলী খান নামে এক ঠিকাদারের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় সাধারণ ডায়েরী হয়েছে। শাকির আলী খান মেসার্স পিয়াল এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক। তার বাড়ী পিরোজপুরের কাউখালী উপজেলার দাসেরকাঠী গ্রামে। পিরোজপুর সদর থানায় বৃহস্পতিবার উপ-সহকারী প্রকৌশলী আব্বাস উদ্দিনের করা ডায়েরী থেকে জানা গেছে, মেসার্স পিয়াল এন্টারপ্রাইজের মালিক শাকির আলী খান ২০১৮-২০১৯ অর্থ বছরে পিরোজপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সীমানা প্রাচির মেরামতের কাজ পান। কিন্তু কাজটি শেষ না করেই তিনি বিলের জন্য উপ-সহকারী প্রকৌশলীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবংবিস্তারিত পড়ুন
