কাউখালীতে উপজেলা চেয়ারম্যান মনু মিঞার ইফতার সামগ্রী বিতরণ
পবিত্র রমজান উপলক্ষে অসহায় শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের মধ্যে পিরোজপুরের কাউখালীতে শুক্রবার বিকেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আবু সাঈদ মিঞা মনু’র ব্যক্তিগত উদ্যোগে দাশেরকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাড়ে তিন শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয়পার্টি (জেপি)’র সাধারণ সম্পাদক শাহআলম নসু, উপজেলা জাতীয় মহিলা পার্টির সভাপতি আফরোজা তালুকদার শনু, সাধারণ সম্পাদক সিমা আক্তার, ইউপি সদস্য মীর মনির হোসেন মিরাজ প্রমূখ।
ইফতার সামগ্রী বিতরণের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান, সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
এরআগে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু কচুয়াকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দু’শতাধিক অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণকৃত প্যাকেটে রয়েছে ১ কেজি ছোলাবুট, ১ কেজি চিনি, ১ কেজি চিড়া, আধা কেজি কেজি মুড়ি, আধা কেজি খেঁজুর, ২০০ গ্রাম ট্যাঙ।
