প্রধান সূচি

ইন্দুরকানীতে প্রতিপক্ষের হামলায় মা-মেয়ে আহত

ইন্দুরকানীতে এক প্রতিবেশীর বাগানের লেবু বিক্রি করার অভিযোগে প্রতিপক্ষরা মা ও মেয়েকে পিটিয়ে গুরুতর আহত করেছে। হামলাকারীদের আঘাতে মেয়ের একটি দাত ভেঙ্গে গেছে। আহত মা ও মেয়েকে উদ্ধার করে পাশ্ববর্তী মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা তিন দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় এখনও কোন মামলা হয়নি। গত সোমবার সন্ধ্যায় উপজেলার উত্তর চরনী পত্তাশী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার পত্তাশী গ্রামের মোস্তফা খানের লেবু বাগান থেকে গোপনে একই গ্রামের হোসেন আলী খানের ছেলে কামরুল (৩৫) ও নাসির খানের ছেলে সাঈদ (১৯) লেবু বিক্রি করে। ক্রেতাকে লেবুসহ মোস্তফার লোকজন ধরে আনলে ক্রেতা জানান, কামরুল ও সাঈদ বাগান থেকে লেবু বিক্রি করেছে। এ খবর শোনা মাত্র কামরুল ও সাঈদ ওই বাড়ীতে এসে হামলা চালায়। এ সময় বাড়ীতে থাকা মোস্তফা খানের স্ত্রী বিউটি বেগম (৪৫)কে পিটিয়ে আহত করে এবং তার মেয়ে বিথী বেগম (২৮)কে পিটিয়ে দাত ভেঙ্গে ফেলে। বাবা মোস্তফা খানও হামলার শিকার হয়। স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে লেবু বেচা-কেনা নিয়ে এ হামলার ঘটনা ঘটেছে। আহতরা হাসপাতালে ভর্তি আছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial