Thursday, May 7th, 2020
পিরোজপুরে কর্মহীনরা পেলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর খাদ্য সহায়তা
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি’র ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সহায়তা প্রদানের ধারাবাহিকতায় কর্মহীন ৫৩০ ব্যক্তি পেলেন ইফতার ও খাদ্য সামগ্রী। বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের জীবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসব খাদ্য সামগ্রীর বিতরণ করা হয়। মন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক গৌতম চৌধুরী, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম বায়েজীদ হোসেন, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কেল আলী হাওলাদার, সহ-সভাপতি নারায়ন চন্দ্র ঢালীসহ আওয়ামী লীগ ওবিস্তারিত পড়ুন
নাজিরপুরে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে পুলিশের নমুনা সংগ্রহ শুরু
পিরোজপুরের নাজিরপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে করোনাভাইরাসে সংক্রমিত হওয়ায় বিষয়টি যাচাই করতে পুলিশ সদস্যদের নমুনা সংগ্রহ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে নাজিরপুর থানার ওসি মো. মুনিরুল ইসলাম মুনিরসহ থানায় কর্মরত ১০ জন অফিসারের নমুনা সংগ্রহ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি টিম। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলে বারী জানান, প্রতিদিন নাজিরপুরে কর্মরত ১০ পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করা হবে। ধারাবাহিকভাবে উপজেলায় কর্মরত সকল পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে। এ কার্যক্রম শুরুর দিন আজ বৃহস্পতিবার ওসিসহ ১০ অফিসারের নমুনা সংগ্রহ করা হয়েছে। নাজিরপুর থানার অফিসারবিস্তারিত পড়ুন
পোনা সংকট ও অতিরিক্ত মূল্যে দিশেহারা বাগেরহাটের চিংড়ি চাষীরা
করোনার প্রভাবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের চিংড়ি শিল্পে এক ধরণের বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। রপ্তানি বন্ধ থাকায় ঘেরে বড় হওয়া বিক্রয়যোগ্য মাছ বিক্রি করতে পারছেন না। অন্যদিকে মৌসুমের শুরুতে ঘের পরিচর্যা শেষ করলেও চাহিদা অনুযায়ী পোনা ছাড়তে না পাড়ায় এক মৌসুম মার খেয়ে যাচ্ছেন চাষীরা। এছাড়া বর্তমানে হ্যাচারীর পোনা উৎপাদন ব্যাহত ও পরিবহন ব্যবস্থা অচল থাকায় পোনা সংকট প্রকট আকার ধারণ করেছে। চাহিদার ১০ থেকে ২০ শতাংশ পোনা পাওয়া গেলেও ক্রয় করতে হচ্ছে ৩০ থেকে ৪০ শতাংশ অতিরিক্ত মূল্যে। এই অবস্থায় দিশেহারা হয়ে পড়েছেন সাদা সোনা খ্যাত চিংড়ি শিল্পের সাথে জড়িত বাগেরহাটের লক্ষাধিকবিস্তারিত পড়ুন
করোনা পরিস্থিতি
বেতন না পেয়ে মানবতার জীবন যাপন করছে বিআরডিবি’র কর্মচারীরা
করোনা দূর্যোগেও করুনা হয়নি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্তৃপক্ষের। বিআরডিবি’র মূল কর্মসূচি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) সদাবিক, পল্লী প্রগতিসহ চলমান প্রকল্প/কর্মসূচির কর্মচারীদের দীর্ঘদিন বেতন ভাতা বন্ধ থাকায় চরম মানবতার জীবন যাপন করছে কর্মচারীরা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নির্দেশে ১৯৭২ সালে প্রতিষ্ঠিত ও পরিচালিত প্রতিষ্ঠানের কর্মচরীদের স্থায়ী কোন বেতন ভাতার ব্যবস্থা গ্রহন করা হয়নি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং বিআরডিবি’র বোর্ড সভায় ইউসিসিএসহ চলমান উন্নয়ন প্রকল্প/কর্মসূচি থেকে রাজস্ব বাজেটে স্থানান্তরের সিদ্ধান্ত ও রাজস্ব করণের জন্য হাইকোর্টের রায় থাকার পরেও তা বাস্তবায়ন হচ্ছেবিস্তারিত পড়ুন
বাগেরহাটে হিন্দু ধর্মালম্বীর বিরুদ্ধে মসজিদ নির্মাণে বাঁধা দেওয়ার অভিযোগ
বাগেরহাটের কচুয়ায় মসজিদ ও ওজুখানা নির্মাণে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে হিন্দু ধর্মালম্বী জনৈক গৌতম কর নামের এক ব্যক্তির বিরুদ্ধে। শুধু বাঁধা নয় মসজিদের সভাপতি ও নির্মান শ্রমিকদের গালিগালাজ এবং ওজুখানা ভেঙ্গে ফেলার হুমকিও দিয়েছেন গৌতম। কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের আঠারগাতি গ্রামে এ বিষয় নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি দিহিদার লিয়াকত হোসেনের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযোগে জানা গেছে, আঠারগাতি গ্রামের বাইতুন নূর নামে একটি পাকা মসজিদ নির্মান কাজ শেষ হয়েছে। মসজিদের পাশেই একটি ওজুখানা নির্মান কাজ চলছিল। মসজিদ কমিটিরবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে প্রতিপক্ষের হামলায় মা-মেয়ে আহত
ইন্দুরকানীতে এক প্রতিবেশীর বাগানের লেবু বিক্রি করার অভিযোগে প্রতিপক্ষরা মা ও মেয়েকে পিটিয়ে গুরুতর আহত করেছে। হামলাকারীদের আঘাতে মেয়ের একটি দাত ভেঙ্গে গেছে। আহত মা ও মেয়েকে উদ্ধার করে পাশ্ববর্তী মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা তিন দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় এখনও কোন মামলা হয়নি। গত সোমবার সন্ধ্যায় উপজেলার উত্তর চরনী পত্তাশী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার পত্তাশী গ্রামের মোস্তফা খানের লেবু বাগান থেকে গোপনে একই গ্রামের হোসেন আলী খানের ছেলে কামরুল (৩৫) ও নাসির খানের ছেলে সাঈদ (১৯) লেবু বিক্রি করে।বিস্তারিত পড়ুন
