প্রধান সূচি

ফেসবুকে ষ্ট্যাটাস দেখে মুজিব পাগল বাদশা জন্য নগদ টাকা ও জামা-কাপড় পাঠালেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

ফেসবুকে স্ট্যাটাস দেখে পিরোজপুরের নাজিরপুর উপজেলার এক মুজিব পাগল বাদশা’র পাশে দাঁড়ালেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। তিনি মুজির পাগল বাদশা আকনের জন্য নগদ টাকা ও জামা-কাপড় উপহার পাঠিয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার শাখারীকাঠী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. আল আমিন খানের মন্ত্রীর পাঠানো উপহার সামগ্রী মুজিব পাগল বাদশা’র কাছে পৌঁছে দেন।

বাদশা আকন (৫৫) উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মুগারজোর গ্রামের মৃত্যু আতাহার আকনের ছেলে। তিনি স্থানয়ভাবে ‘আওয়ামী লীগ বাদশা’ নামে সকলের কাছে পরিচিত।

জানা গেছে, মুজিব পাগল বাদশা আকন অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছেন। পারিবারিকভাবে অত্যান্ত অস্বচ্ছল। তাই তার করুন দশা দেখে স্থানীয় যুবলীগ নেতা সোহেল বাহাদুর তার ফেসবুক আইডিতে গত মঙ্গলবার রাতে বাদশার ২টি ছবি দিয়ে একটি ষ্ট্যাটাস দেন। সেই স্ট্যাটাসে লেখা ‘এই সেই আমাদের বাদশা ভাই, তিনি ৯নং কলারদোয়ানিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের আওয়ামীলীগের একজন সাধারণ কর্মী। আমার মনে হয় ইউনিয়নের আওয়ামীলীগের নেতা-কর্মীরা অনেকেই জানেন তিনি “আওয়ামী লীগ বাদশা” নামে পরিচিত। তিনি শারীরিকভাবে অসুস্থ এবং আর্থিক অভাব অনটনের কারণে ঠিকমতো চিকিৎসা করতে পারছেন না। আপনাদের দোয়া ও সহযোগীতা কামনা করছি’।

‘আওয়ামী লীগ বাদশা’র জন্য মন্ত্রীর পাঠানো উপহার সামগ্রী নিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আল আমিন খান জানান, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী গত বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে ফোন করে ওই ‘আওয়ামী লীগ বাদশা’র সমস্যার ব্যাপারে জানান। এ সময় তিনি তার জন্য ২টি লুঙ্গি, ২টি গামছা, ২টি গেঞ্জি, ১টি শার্ট ও ১টি পাঞ্জাবিসহ নগদ ৫ হাজার আমার কাছে পৌঁছে দেন। তার (মন্ত্রী) দেয়া ওই সব উপহার সামগ্রী পরের দিন শুক্রবার বিকেলে তাকে খুঁজে তার হাতে তুলে দেয়া হয়। এ সময় ওই ইউনিয়নের চেয়ারম্যান মো. হাসনাত ডালিম, বৈঠাকাটা বাজার কমিটির সাধারণ সম্পাদক মাসুদ রানা ও ওই যুবলীগ নেতা সোহেল বাহাদুর উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেন, বাদশা আকন একজন মুজিব  প্রেমী আওয়ামী লীগ কর্মী। আমি তার সমস্যার বিষয় ফেসবুকের মাধ্যমে জানতে পেরে তার জন্য উপহার সামগ্রী পেঁছে দিয়েছি। দল বাঁচাতে হলে বাদশাহ ভাইদের কদর করতে হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial