প্রধান সূচি

Saturday, May 2nd, 2020

 

সরকার নিম্ন আয়ের ৫০ লাখ মানুষকে সরাসরি অর্থ সহায়তা দিবে

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া বলেছেন, করোনা পরিস্থিতিতে সরকার নিম্ন আয়ের ৩৫টি শ্রেণি পেশার ৫০ লাখ মানুষকে সরাসরি অর্থ সহায়তা দিবে। যে অর্থ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সরাসরি ক্ষতিগ্রস্থ উক্ত ব্যক্তির হাতে চলে যাবে। অতি শীগ্রই এ কার্যক্রম শুরু হবে। তিনি বলেন, করোনা পরিস্থিতি সৃষ্টির পর থেকে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন খাতে প্রণোদনাসহ জরুরীভাবে যে সব কর্মসূচি গ্রহণ করেছেন অনেক উন্নত দেশ তা ভাবতেও পারি নি। প্রধানমন্ত্রীর উদ্যোগের ফলে ক্ষতিগ্রস্থ প্রতিটি মানুষের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে গেছে। সরকারী খাদ্য সহায়তার পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান, ধনী ব্যক্তিবিস্তারিত পড়ুন


১৫ মে পর্যন্ত বাড়ছে ছুটির মেয়াদ

দেশে করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় সাধারণ ছুটির মেয়াদ ১৫ মে পর্যন্ত বাড়ানো হচ্ছে। ছুটির আদেশ কাল রবিবার জারি হতে পারে । করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে গত ২৬ মার্চ থেকে টানা ছুটিতে রয়েছে দেশ, যা আগামী ৫ মে শেষ হওয়ার কথা ছিল। তবে পরিস্থিতির উন্নতি না হওয়ায় আবার ছুটি বাড়ানো হচ্ছে। ইতোমধ্যে সারাদেশকে করোনাভাইরাস সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ধীরে ধীরে বাড়তে থাকে আক্রান্তের সংখ্যা। উদ্ভূত পরিস্থিতিতে করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রথম দফায় গত ২৬ মার্চ থেকেবিস্তারিত পড়ুন


নাজিরপুরে খাদ্য বান্ধব কর্মসূচির চাল নিয়ে চালবাজীর অভিযোগ

অবেশেষে ভ্রাম্যমান আদালতে সেই ইউপি সদস্যের কারাদন্ড

অবশেষে খাদ্য বান্ধব কর্মসূচীর চাল নিয়ে চালবাজীর ঘটনায় পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সেই ইউপি সদস্য মনিরুল ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফাহমি মো. সায়েফ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে এ কারাদন্ড প্রদান করেন। জানা গেছে, দেশে চলমান করোনা পরিস্থিতিতে গত মার্চ মাস থেকে খাদ্য বান্ধব কর্মসূচীর চাল বিক্রিতে অনিয়ম রোধে ইউএনও মোহাম্মদ ওবায়দুর রহমান কঠোর ভুমিকা পালন করে আসছে। ইতোমধ্যে এ কর্মসূচীর চাল বিক্রিতে নানা অনিয়মের অভিযোগে তিনি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই ইউনিয়নের দুজনসহ তিনজনকেবিস্তারিত পড়ুন


দুধ, ডিম ও পোল্ট্রি বিক্রির পাশাপাশি মাছ বিক্রিতেও ব্যাপক সাড়া

ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে একদিনে ৭ কোটি ৭৩ লক্ষ টাকার মাছ বিক্রি

করোনা সংকটে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ভ্রাম্যমান বিক্রয় কেন্দ্রের মাধ্যমে দুধ, ডিম ও পোল্ট্রি বিক্রির পাশাপাশি মাছ বিক্রিতেও ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। জেলা ও উপজেলা মৎস্য দপ্তরসমূহের তত্ত্বাবধানে দেশের ৬৪ জেলায় আজ শনিবার একদিনে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে খামারিগণ ৭ কোটি ৭৩ লক্ষ ৭০ হাজার ৭ শত ৩১ টাকা মূল্যের ৪ লক্ষ ২১ হাজার ২ শত ৫৮ কেজি মাছ বিক্রি করেছে। একইদিন দেশের ৬৪টি জেলায় ৪১ কোটি ২১ লক্ষ ২১ হাজার ২ শত ৭২ টাকার দুধ, ডিম, পোল্ট্রি ও অন্যান্য প্রাণিজ পণ্য বিক্রি করেছে প্রান্তিক খামারিগণ। এ সংক্রান্ত একটিবিস্তারিত পড়ুন


পিরোজপুরে করোনা উপসর্গ নিয়ে মহিলার মৃত্যু

পিরোজপুরে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশনে থাকা সন্ধ্যা রানী হালদার (৫৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। শনিবার ভোর সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়। তিনি গত বৃহস্পতিবার থেকে পিরোজপুর জেলা হাসপাতালে আইসোলেশনে ছিলেন। তার বাড়ি পিরোজপুর পৌরসভার মুক্তারকাঠী এলাকায়। পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নিজাম উদ্দিন জানান, গত ৩০ এপ্রিল ওই মহিলা শরীরে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে এলে তাকে ভর্তি করে এবং করোনা সন্দেহে হাসপাতালের আইসোলেশনে রেখে ঐ দিনই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল ল্যাবে প্রেরণ করা হয়। তবে নমুনা পরীক্ষার রিপোর্ট এখন আসেনি। শনিবারবিস্তারিত পড়ুন


পিরোজপুরে কৃষক ও অসহায়দের মাঝে আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান

পিরোজপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিমের পক্ষে কৃষকদের মাঝে ধান মাড়াইয়ের জন্য নগদ অর্থ ও খাদ্য সামগ্রী এবং অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ। শনিবার সকালে পিরোজপুর প্রেসক্লাবের সামনে অসহায় ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শফিউল হক মিঠু, যুগ্ন আহবায়ক পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম শিকদার, স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল পারভেজ। পরে সদর উপজেলার উত্তর কদমতলা ইউনিয়নে কৃষকদের মাঝে ধান মাড়াইয়ের জন্য নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শফিউল হকবিস্তারিত পড়ুন


পিরোজপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

পিরোজপুরের ৭টি উপজেলার ২১০০ আনসার ও গ্রাম প্রতিরক্ষা (ভিডিপি) বাহিনীর সদস্যদের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে আনসার ও ভিডিপি জেলা কমাড্যান্ট। শনিবার জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়। খাদ্য সহায়তা হিসেবে প্রত্যেক আনসার ও ভিডিপি সদস্যকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ১টি সাবান ও ১টি মাস্ক দেয়া হয়। বিতরণকালে আনসার ও ভিডিপি’র জেলা কমাড্যান্ট এর উপ পরিচালক মো. সাজ্জাদ হোসেন, সার্কেল অ্যাডজুট্যান্ট মো. শফিকুল ইসলাম, সদর উপজেলা প্রশিক্ষক খাদিজা বেগম, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক কাজী কবীর উদ্দিন উপস্থিতবিস্তারিত পড়ুন


ফেসবুকে ষ্ট্যাটাস দেখে মুজিব পাগল বাদশা জন্য নগদ টাকা ও জামা-কাপড় পাঠালেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

ফেসবুকে স্ট্যাটাস দেখে পিরোজপুরের নাজিরপুর উপজেলার এক মুজিব পাগল বাদশা’র পাশে দাঁড়ালেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। তিনি মুজির পাগল বাদশা আকনের জন্য নগদ টাকা ও জামা-কাপড় উপহার পাঠিয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার শাখারীকাঠী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. আল আমিন খানের মন্ত্রীর পাঠানো উপহার সামগ্রী মুজিব পাগল বাদশা’র কাছে পৌঁছে দেন। বাদশা আকন (৫৫) উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মুগারজোর গ্রামের মৃত্যু আতাহার আকনের ছেলে। তিনি স্থানয়ভাবে ‘আওয়ামী লীগ বাদশা’ নামে সকলের কাছে পরিচিত। জানা গেছে, মুজিব পাগল বাদশা আকন অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছেন। পারিবারিকভাবে অত্যান্ত অস্বচ্ছল।বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial