প্রধান সূচি

ভান্ডারিয়া লকডাউন ॥ করোনাভাইরাস সংক্রমণ রোধে নানা পদক্ষেপ

করোনাভাইরাস সংক্রামণ রোধে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা প্রশাসন বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন করে দিয়েছে। জনস্বার্থে এ লকডাউন করা হয়েছে বলে উপজেলার সর্বত্র মাইকিং করা হচ্ছে।
অতীব জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে হওয়া যাবেনা। ‘নিজে সুস্থ্য থাকুন অন্যকেও সুস্থ্য রাখুন’ এ শ্লোগানে সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মুদি, কাঁচা বাজার খোলা থাকার ঘোষণা দিয়ে অন্য সকল প্রকার দোকানপাট পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পুরোপুরি বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। তবে ঔষধের দোকান সব সময় খোলা রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। শুধু ঔষদের দোকান ছাড়া নির্দেশিত অন্য দোকান খোলা পাওয়া গেলে তাদেরকে আইনের আওতায় আনার কথাও ঘোষণা দেয়া হয়েছে। উপজেলায় গণজমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। মসজি ও বিভিন্ন উপাসনালয়গুলাতেও সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার লকডাউন ঘোষণার পর পরই উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম মিরাজ সাধারণ অসহায় দু:স্থ মানুষের মধ্যে খাবার প্যাকেজ বিতরণ করেছেন। এছাড়া তার প্রতিষ্ঠিত মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ৮০জন স্বেচ্ছাসেবক প্রতিদিন উপজেলার ১০টি স্পটে হাত দোয়ার ব্যবস্থা এবং ৮টি স্পটে যানবাহন, গণপরিবহন, রেন্ট-এ-কার, মোটর সাইকেল চালক এবং যাত্রীদের স্প্রে করার কাজ চলমান রয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial