শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও ৯ দিন বাড়ল
প্রাক-প্রাথমিক থেকে শুরু করে দেশের সব রকমের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আরও ৯ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সে অনুযায়ী আগামী ৯ এপ্রিল পর্যন্ত ছুটি থাকবে শিক্ষা প্রতিষ্ঠানে।
মঙ্গলবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত এক মিটিংয়ে এ সিদ্বান্ত হয়। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা শিক্ষা বিভাগের সচিব মো মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীনসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে ৩১ মার্চ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।
Please follow and like us:
« পিরোজপুরে শ্রমজীবী ও পথচারীদের মাঝে সাবান বিতরণ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) করোনা ভাইরাসের চিকিৎসা কাজে ব্যবহারে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ১২ হাজার ৫৬৬ সেট পিপিই বিতরণ »
