প্রধান সূচি

চিতলমারীতে মুজিববর্ষ উপলক্ষে প্রেসক্লাবে আলোচনা সভা

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে চিতলমারী উপজেলা প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

মাল্যদান শেষে উপজেলা প্রেসক্লাবের সভাপতি পংকজ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি তাওহিদুর রহমান বাবু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাফা, নির্বাহী সদস্য সদস্য এস এস সাগর, শেখর ভক্ত, প্রদীপ মন্ডল, দেবাশীষ বিশ্বাস।

আলোচনা সভা শেষে মুজিবর্ষ উপলক্ষে বিভিন্ন মিডিয়ায় কর্মরত ৫জন সাংবাদিককে প্রেসক্লাবের প্রাথমিক সদস্য পদ প্রদান করা হয়। সদস্যপদ প্রাপ্ত সাংবাদিকরা হলেন.  দৈনিক কালেরকন্ঠ প্রতিনিধি কপিল ঘোষ, দৈনিক বাংলাদেশ সমাচারের সোহেল সুলতান মানু, সাপ্তাহিক একতার পংকজ রায়, দৈনিক সমাজের কথা’র টিটব বিশ্বাস ও দৈনিক মানবজমিন পত্রিকার খান হাফিজুর রহমান।

অনুষ্ঠান শেষে সকল সাংবাদিককে প্রেসক্লাব সভাপতি পংকজ মন্ডলের লিখিত খবরের ফেরিওয়ালা উপন্যাস প্রদান করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial