প্রধান সূচি

মঠবাড়িয়ায় বসতঘরে আগুন ॥ থানায় মামলা

রাতের আধারে বসত ঘরে দুর্বৃত্তদের দেয়া আগুনের ঘটনায় মঠবাড়িয়া থানায় মামলা করেছেন ক্ষতিগ্রস্থ নাজমা বেগম (৩২)। মঠবাড়িয়া উপজেলার উপজেলার মধ্য তুষখালী গ্রামের ব্যবসায়ী আলমগীর হোসেন হাওলাদারের স্ত্রী নাজমা বেগম রোববার রাতে বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে মামলাটি দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, মধ্য তুষখালী গ্রামের দুই সহধর আলমগীর ও কবির হোসেনের যৌথ ঘরে গত শুক্রবার রাতের আঁধারে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এতে ওই পরিবারদ্বয়ের প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়।

ক্ষতিগ্রস্ত নাজমা বেগমের স্বামী আলমগীর হোসেন হাওলাদার জানান, প্রতিবেশী মৃত. কাছেম আলী ফকিরের ছেলে আমির হোসেন ফকিরের সাথে জমা-জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। ধারণা করা হচ্ছে তারা ওই বিরোধের জেরে ধরে করে এ অগ্নিকান্ডের ঘটনা ঘাঁতে পারে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান মিলু জানান, মামলার তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial