প্রধান সূচি

ইন্দুরকানীতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

পিরোজপুরের ইন্দুরকানীতে সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ইন্দুরকানী-পিরোজপুর সড়কের টগড়া মোর এলাকায় পিরোজপুরগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেল আরোহী ইন্দুরকানী সরকারী কলেজের বি.এ. তৃতীয় বর্ষের ছাত্র নাঈম (১৮)কে সজোরে ধাক্কা দিলে কলেজ ছাত্র নাঈম গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় কিছু সময় পর সে মারা যায়।

নিহত নাঈম উপজেলার সেউতিবাড়িয়া গ্রামের রুহুল আমিন হাওলাদারের ছেলে। ইন্দুরকানী থানার ওসি মো. হাবীবুর রহমান জানান, বাসের ধাক্কায় কলেজ ছাত্র নিহত হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial