প্রধান সূচি

বাগেরহাটে সময়ের আলো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাগেরহাটে দৈনিক সময়ের আলো পত্রিকার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে থেকে একটি র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে মিলিত হয়।

পত্রিকাটির বাগেরহাট প্রতিনিধি শেখ আসাদ এর সভাপতিত্বে কেক কাটা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুল ইসলাম, বাগেরহাট সদর থানার ওসি মাহাতাব উদ্দিন, প্রেসক্লাব সভাপতি এডভোকেট মোজাফ্ফর হোসেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদার, প্রেসক্লাবের সাবেক সভাপতি আহাদ উদ্দিন হায়দার, প্রেসক্লাবের সাবেক সভাপতি আহসানুল করিম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুল, পৌর কাউন্সিলর আবুল হাসেম সিপন, ডিবিসি প্রতিনিধি ইসরাত জাহান, শিক্ষাবিদ মূখার্জি রবিন্দ্রনাথ প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial