প্রধান সূচি

কাউখালীতে জাটকা বিক্রির অপরাধে জরিমানা

পিরোজপুরের কাউখালীতে সোমবার জাটকা বিক্রির অপরাধে দুইজনকে ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. খালেদা খাতুন রেখা এ জরিমানা করেন।
সোমবার সন্ধ্যায় ইউএনও’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত চিরাপাড়া অস্থায়ী বাজারে অভিযান চালায়। এসময় বাজারে জাটকা বিক্রির দায়ে মাছ ব্যবসায়ী কবীর শেখ (৩৫)কে ৩ হাজার টাকা এবং দুলাল হাওলাদার (৩৪)কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে জাটকা বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়। পরে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial