প্রধান সূচি

মঠবাড়িয়ায় কে এম লতিফ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ

পিরোজপুরের মঠবাড়িয়ার কে. এম. লতিফ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে স্কুলের আসন্ন নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার শহরের শহীদ মিনার চত্বরে অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীর ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে শহীদ মিনার সম্মূখ সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, মোস্তফা শাহ আলম দুলাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফ-উল-হক, স্বেচ্ছাসেবক লীগ নেতা আলাউদ্দিন আল আজাদ, জাহাঙ্গীর হোসেন, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জুলহাস শাহীন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোর্তুজা ও ছাত্রলীগ নেতা তুষার আহম্মেদ মিলন প্রমুখ।

সভায় বক্তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান ও ম্যানেজিং কমিটির সভাপতি আজিজুল হক সেলিম মাতুব্বরের বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, স্কুলের মার্কেট বাণিজ্য, স্কুলের টাকায় প্রধান শিক্ষকের বিলাসী জীবনসহ ২ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অভিযোগ তোলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial