প্রধান সূচি

ভান্ডারিয়ায় মাসিক আইন শৃংখলা কমিটির সভা

ভান্ডারিয়ায় মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন অডিটরিয়ামে মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ।

বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, ওসি এস এম মাকসুদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, উপজেলা পুজা উদ্যাপন কমিটির সভাপতি কিরন চন্দ্র বসু প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বর্তমানে উপজেলার আইন শৃংখলা সন্তোষজনক। সভায় উপস্থিত সদস্যরা উপজেলা স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হাসপাতালসহ সকল ক্লিনিক, ডাইগোনেস্টিক সেন্টার পরিস্কার পরিচ্ছন্ন নিশ্চিতকরণসহ তদারকি করার দাবী জানান।

সভায় মাদক, ইভটিজিং বন্ধ, জনস্বার্থে পৌর শহরের বাজারের ফুটপাত এবং জনগুরুত্বপূর্ন স্থানে অবৈধ যানবাহন পার্কিং, জনগুরুত্বপূর্ণ রাস্তার দুই পাশে অবৈধ ভাসমান বাজার অন্যত্র সরানোসহ আইন শৃঙ্খলা ভালো রাখতে জনসচেতনতা বৃদ্ধির উপর জোর দেয়া হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial