প্রধান সূচি

মঠবাড়িয়ায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা

পিরোজপুরের মঠবাড়িয়ায় আকলিমা এন্ড মহসিন উদ্দীন ফাউন্ডেশনের উদ্যোগে ২০২০ সালে পিইসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার রাতে পৌর শহরের কে. এম. লতিফ সুপার মার্কেটের আউয়াল ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্ট কার্যালয় এ সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অবসরপ্রাপ্ত প্রকৌশলী মো. আব্দুল আউয়াল ফরাজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক জুলহাস শাহিন, প্রকৌশলী মোশারেফ হোসেন, আকলিমা এন্ড মহসিন উদ্দীন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কৃষিবিদ এ কে এম মহসিন উদ্দীন (মনিরুজ্জামান), ইউনিয়ন ভূমি কর্মকর্তা বাবুল আক্তার, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, শিক্ষক নাসির উদ্দিন ও সমাজ সেবক মাসুম বিল্লাহ প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial