প্রধান সূচি

বাগেরহাটে জুয়া খেলার অভিযোগে আটক ৬

বাগেরহাটে জুয়া খেলার অভিযোগে ৬ জুয়াড়িকে আটক করেছে সদর থানা পুলিশ। শুক্রবার রাতে সদর উপজেলার পাতিলাখালী এলাকা থেকে জুয়া খেলার সময় তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৫০ পিস জুয়া খেলায় ব্যবহৃত তাস উদ্ধার করে পুলিশ।

আটককৃতরা হলেন, পাতিলাখালী গ্রামের হাবিবুর রহমান (৪৫), মো. মজিবর শেখ (৫০), মো. ওলিউর রহমান (৩৬), মো. শাহজাহান শেখ (৫২), মো. আলী শেখ (৪৮) এবং গৌতম হালদার (৩৬)। শনিবার দুপুরে আটককৃতদের বাগেরহাট আদালতে সোপর্দ করেছে সদর থানা পুলিশ।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাব উদ্দিন বলেন, জুয়া খেলার অপরাধে পাতিলাখালী গ্রাম থেকে ৬ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial