ইন্দুরকানীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বসন্ত বরণ উৎসব
ইন্দুরকানীতে কঁচা নদীর মোহনায় গড়ে উঠা প্রাকৃতিক সৌন্দর্যের লিলাভূমি বিনোদন কেন্দ্র অরুনাচল ম্যানগ্রোভ ফরেষ্টে বসন্ত বরণ অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে পড়েরহাট বন্দর সংলগ্ন কচা নদীর তীরে বসন্ত বরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল মুজাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এডভোকেট এম মতিউর রহমান, ওসি মো. হাবিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, পাড়েরহাট ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার বাবুল প্রমুখ। দিবসটি উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Please follow and like us:
« সুন্দরবনের প্রাণ বৈচিত্র্য রক্ষার দাবীতে মোংলায় মানববন্ধন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাটে জুয়া খেলার অভিযোগে আটক ৬ »
