ইন্দুরকানীতে দুর্বৃত্তের দেয়া আগুনে গরুসহ গোয়াল ঘর পুড়ে ছাঁই
ইন্দুরকানীতে দুর্বৃত্তের দেয়া আগুনে এক কৃষকের দুটি গরু ও গোয়াল ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। বুধবার গভীর রাতে উপজেলার নলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে গভীর রাতে উপজেলা পাড়েররহাট ইউনিয়নের নলবুনিয়া গ্রামের মুনসুর আলী ফরাজীর ছেলে কবির ফরাজির গোয়াল ঘরে একদল দুবৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। আগুনে গোয়ালে থাকা দুটি গরুসহ গোয়াল ঘর পুড়ে ছাঁই হয়ে যায়।
খবর পেয়ে পিরোজপুরের ফায়ার সার্ভিসের কর্মীরা এলেও কোন কাজ হয়নি। এর আগেই গরু ও গোয়াল ঘর পুড়ে ছাঁই হয়ে যায়।
পাড়েরহাট ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরোয়ার বাবুল জানান, দুর্বৃত্তরা উদ্যেশ্য প্রণোদিতভাবে কৃষকের গোয়াল ঘরে আগুন দেয়ায় দুটি গরু ও গোয়াল ঘর পুড়ে গেছে।
Please follow and like us:
« পিরোজপুরে সামাজিক বনায়ন : প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) সরকারি প্লট ও ফ্ল্যাট প্রকল্পসহ সকল বিনিয়োগে প্রবাসীরা প্রতারণার শিকার হবেন না : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী »
