প্রধান সূচি

মুজিব শতবর্ষ উপলক্ষে বাগেরহাটে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে নারীদের পদযাত্রা

বাগেরহাটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে বাগেরহাটে নারীদের পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বাগেরহাট সদর উপজেলা পরিষদের সহযোগিতায় ও সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের আয়োজনে বৃহস্পতিবার বিকেল ৩ টায় বাগেরহাট সদর উপজেলার রাখালগাছী ইউনিয়নের সিএন্ডবি বাজার শহীদ মিনার চত্তর থেকে এ পদযাত্রা শুরু হয়ে হযরত খানজাহানের মাজার মোড়ে এসে শেষ হয়।

বাগেরহাট স্থানীয় সরকারের উপ-পরিচালক দেব প্রসাদ পাল প্রধান অতিথি হিসাবে এ পদযাত্রার উদ্বোধন করেন।

এসময় অন্যান্যের মধ্যে বাগেরহাট সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রদিপ কুমার বকসি, রাখালগাছী ইউপি চেয়ারম্যান আবু শামীম আছনু, এডভোকেট. লুনা সিদ্দিকী, পৌর কাউন্সিলর তানিয়া খাতুন, উন্নয়ন কর্মী ঝিমি মন্ডলসহ বাগেরহাট নারী উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া বাগেরহাট সদর উপজেলাসহ জেলার বিভিন্ন মহিলা সংগঠনের নেতৃবৃন্দ পদযাত্রায় অংশ নেয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial