বাগেরহাটে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত
“পড়ব বই, গড়ব দেশ শেখ মুজিবের বাংলাদেশ” এই প্রতিপাদ্যে বাগেরহাটে ব্যাপক আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকালে শহরের শহীদ মিনার চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা উদ্যানে এসে শেষ হয়। পরে স্বাধীনতা উদ্যানে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাগেরহাটের জেলা প্রশাসক মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম, বাগেরহাট লাইব্রেরি কর্মকর্তা সাইদুর রহমান, বিশ্ব সাহিত্য কেন্দ্র ভ্রাম্যমান লাইব্রেরি কর্মকর্তা আসমাউল হুসনাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বক্তারা গ্রন্থাগারের বিভিন্ন প্রয়োজনীয় দিক তুলে ধরে শিক্ষিত সমাজ গড়ার পিছনে গ্রন্থাগারের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। অনুষ্ঠান শেষে গ্রন্থাগার দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক।
