বাগেরহাটে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত
বাগেরহাটে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বাগেরহাট জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক কামরুল ইসলাম।
বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাগেরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক মনোতোষ কুমার মজুমদারের সভাপতিত্বে আরোচনা সভায় বক্তব্য দেন, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা অমিতাব মন্ডল, বাগেরহাট সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার ওবায়দুর রহমান, বাগেরহাট সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মোজাফফর হোসেন, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চু, কাড়াপাড়া ইউপি চেয়ারম্যান শেখ বশিরুল ইসলাম, রেস্তোরা মালিক সমিতির নেতা রিয়াদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, শিক্ষার্থী নিপা প্রমুখ।
বক্তারা, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভোক্তার সচেতনতায় নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করার আহবান জানান।
