ইন্দুরকানীতে মাঠ দিবস অনুষ্ঠিত
ইন্দুরকানীতে ২০১৮-১৯ অর্থ বছরে খরিপ-২/১৯/২০ মৌসুমে সরকারি অর্থায়নে বাস্তবায়িত প্রদর্শনীর আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার পত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মালটা চাষী কিশোর কুমারেরর বারি মালটা-১ জাতের ফলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে রামচন্দ্রপুর গ্রামের নারায়ন চন্দ্র হালদারের সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ বিভাগের বরিশাল অঞ্চলের উপ-পরিচালক কৃষিবিদ আফতাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক বরিশাল সদর তাওফিকুল আলম, পিরোজপুর উপ-পরিচালক আবু হেনা মো. জাফর, ইন্দুরকানী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়রা সিদ্দিকা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আসাদুজ্জামান।
মাঠ দিবসে সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মো. সাইদুর রহমান, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার জাহিদুর রহমান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার একে এম মহসিন উদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইব্রাহিম সরদারসহ স্থানীয় কৃষক-কৃষানীবৃন্দ উপস্থিত ছিলেন ।
