প্রধান সূচি

পিরোজপুর কারাগারে কয়েদির মৃত্যু

পিরোজপুর জেলা কারাগারে আব্দুর রব মোল্লা (৫৪) নামে এক সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। সোমবার রাত ৮টার দিকে কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাতেই তাকে পিরোজপুর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আব্দুর রব মোল্লা পিরোজপুরের কাউখালী উপজেলার মাগুরা গ্রামের আবদুস সোবাহান মোল্লার ছেলে।
পিরোজপুর জেলা কারাগারের জেল সুপার শামীম ইকবাল জানান, মৃত কয়েদি আব্দুর রব মোল্লা একটি এনআই এ্যাক্টের একটি মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত ছিলেন। সোমবার রাত ৮টার দিকে তিনি কারাগারে হৃদরোগে আক্রান্ত হন। এরপর তাকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টায় তিনি মারা যান। মঙ্গলবার ময়না তদন্ত শেষে মৃতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial