প্রধান সূচি

বাগেরহাটে বালক উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

বাগেরহাটে বালক উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ, বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার বিশ্বাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক মোজাফ্ফর হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক তরফদার শরিফুল ইসলাম, মো. মুজিবুর রহমান, মো. তাইজুল ইসলাম, অজিয়ার রহমান শিকদার প্রমুখ। অনুষ্ঠানে অতিথিরা নবীন ছাত্রদের ফুলের শুভেচ্ছা এবং বিদায়ীদের শিক্ষার্থীদের শুভ কামনা জানিয়ে তাদের সফলতা কামনা করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial