শেখ হাসিনার সরকার কৃষক বান্ধব সরকার
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ.ম. রেজাউল করিম বলেছেন, শেখ হাসিনার সরকার কৃষক বান্ধব সরকার। এ দেশের দরিদ্র কৃষকদের কথা চিন্তা করে শেখ হাসিনার সরকার ভূতুর্কি দিয়ে কৃষকদের মাঝে সার, বীজ, কীটনাশকসহ কৃষি উপকরণ বিতরণ করছে। এই সরকারই কৃষকদের জন্য ১০ টাকায় ব্যাংক হিসাব খুলে দিয়েছে। কৃষকদের বিনা জামানতে দেড় লাখ টাকার ব্যাংক ঋনের ব্যবস্থা করেছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পিরোজপুর সদর উপজেলা অডিটরিয়ামে ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সহযোগিতা ও আপনাদের অক্লান্ত পরিশ্রমের কারণে বাংলাদেশে আজ খাদ্য উৎপাদনে সয়ংসম্পুর্ণ। দেশে আজ বিদ্যুৎ উৎপাদনে কোন ঘটাতি নেই। বিদ্যুতের দাবীতে এখন আর কোন কৃষক ভাইকে গুলি খেয়ে মরতে হয়না। অথচ বিএনপি সরকারের সময় সেচ সুবিধার জন্য বিদ্যুৎ চাইতে গিয়ে চাপাইনবাবগঞ্জের কানশার্টে এবং সারের দাবীতে আন্দোলন করতে গিয়ে দিনাজপুরে কৃষকরা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।
তিনি বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এ চিন্তা থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের পানির সেচ সুবিধার জন্য বোরো মৌসুমে ডিজেল ক্রয়ের টাকা প্রদানসহ নানা ধরণের সহযোগিতা দিয়ে যাচ্ছেন।
মন্ত্রী আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষক পরিবারের সন্তান ছিলেন। কৃষকদের প্রতি বঙ্গবন্ধুর দরদ ছিল বলেই তার সরকারের সময় বিএডিসির মাধ্যমে কৃষকদের মাঝে সাহায্য প্রদানের কর্মসুচি গ্রহন করা হয়েছিল। বঙ্গবন্ধুর পথ অনুসরণ করেই তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকসহ এ দেশের আপামর মানুষের জীবন মান উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন।
পিরোজপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নাহিদ ফারজানা সিদ্দিক, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা বসির আহমেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গৌতম চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজীসহ সরকারী কর্মকর্তা, আওয়ামী লীগ, কৃষকলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৭৮০ জন কৃষককে ভূট্টা, শীতকালীন/গ্রীষ্মকালীন মূগ ও শাক-সব্জি চায়ের জন্য সার ও বীজ প্রদান করা হয়। এছাড়া ৩০ জন কৃষককে বিভিন্ন প্রকার কৃষি উপকরণ প্রদান করা হয়।
মন্ত্রী পরে উপজেলার শংকরপাশা ইউনিয়নে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৬টি পরিবারের মাঝে ঢেউটিন, চাল, অর্থ অনুদানের চেক এবং কম্বল বিতরণ করেন। এসময় মন্ত্রী আগুনে সম্পূর্ন ক্ষতিগ্রস্থ ৫টি এবং আংশিক ক্ষতিগ্রস্থ ১টি পরিবারকে ব্যক্তিগত তহবিল থেকে পোনে তিন লাখ টাকার অর্থ সাহায়তা প্রদানের ঘোষণা দেন।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম বৃহস্পতিবার সকালে নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করেন।
স্বরূপকাঠি উপজেলা নির্বাহী অফিসার সরকার আবদুল্লাহ আল মামুন বাবু’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অপুর্ব ভট্রাচার্য্য। 
দুপুরে মন্ত্রী উপজেলার আকলম মুসলীম মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাজী আবুল বাশার মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, উপজেলা নির্বাহী অফিসার সরকার আবদুল্লাহ আল মামুন বাবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ প্রমুখ।
