প্রধান সূচি

নেশার টাকা না পেয়ে পিতা-মাতাকে মারধর

ইন্দুরকানীতে মাদকাশক্ত ছেলেকে পুলিশে দিলেন মুক্তিযোদ্ধা পিতা

ইন্দুরকানীতে মাদকাশক্ত ছেলের অত্যাচারে অতিষ্ট হয়ে পুলিশের হাতে তুলে দিলেন মুক্তিযোদ্ধা পিতা। পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার উপজেলার চন্ডিপুর গ্রামের মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমানের ছেলে বালিপড়া ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মো. সজীব হাওলাদার অনিক (২০) নেশার টাকা না পেয়ে তার পিতা-মাতাকে মারধর করে। পরে নিরুপায় হয়ে মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান ইন্দুরকানী থানা পুলিশে খবর দিয়ে তাদের হাতে মাদকাশক্ত ছেলেকে তুলে দেন। ওইদিন বিকেলে অনিক তার পিতার কাছে নেশা করার জন্য টাকা দাবি করে। কিন্তু টাকা না দেয়ায় অনিক পিতা-মাতাকে মারধর করে এবং তার পিতার মুক্তিযোদ্ধা সনদ, জমিজমার দলিল, পর্চাসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিড়ে ফেলে।

অনিক দীর্ঘদিন ধরে মানক সেবন করে আসছে। পরিবারের লোকজন শত চেষ্টা করেও তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারেনি। নেশার টাকা দিতে না চাইলে প্রায়ই সে পরিবারের লোকজনকে মারধর করে এবং গালাগালি করে।

মাদকসেবী অনিকের পিতা মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান হাওলাদার বলেন, আমার ছেলে মাদক সেবনের জন্য টাকা দাবি করলে আমি টাকা না দেয়ায় আমাকে ও আমার স্ত্রীকে মারধর করে এবং দাও নিয়ে আমাদের কোপাতে আসে। পরে আমি নিরুপায় হয়ে ইন্দুরকানী থানা পুলিশে খবর দিয়ে তাদের হাতে ছেলেকে তুলে দেই।

এ ব্যাপারে ইন্দুরকানী থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, নেশগ্রস্ত ছেলে পিতা-মাতাকে মারধরের খবর শুনে তাকে আমারা থানায় নিয়ে আসি। মঙ্গলবার নেশাগ্রস্ত অনিককে সংশোধনের জন্য বরিশাল মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial