প্রধান সূচি

মঠবাড়িয়ায় ৯০০ মায়ের পা ধুয়ে সম্মান জানালো শিক্ষার্থী সন্তানরা

পিরোজপুরের মঠবাড়িয়ায় মমতাময়ী মাকে সম্মান জানাতে বিদ্যালয় প্রাঙ্গনে সমবেত ৯০০ মায়ের পা ধুয়ে সম্মান জানালো শিক্ষার্থী সন্তানরা।

মঙ্গলবার সকালে উপজেলার মিরুখালী স্কুল এন্ড কলেজ এর উদ্যোগে প্রতিষ্ঠানের সবুজ চত্বরে ব্যতিক্রমী এক মা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি বিশিষ্ট কবি ও কথা সাহিত্যিক শামীমা সুলতানাসহ ৯০০ শিক্ষার্থীর মা, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে বিদ্যালয়ের সামনের সবুজ চত্বরে ৯০০ মাকে সারিবদ্ধভাবে চেয়ারে বসিয়ে শিক্ষার্থীরা নিজ মায়ের পা ধৌত করে মুছে দিয়ে মাকে সম্মান জানায়। এসময় সকল মায়েরা তার সন্তানের মাথায় হাত বুলিয়ে দেশ ও মানুষের জন্য সুনাগরিক হিসেবে নিজেকে গড়ার জন্য দোয়া করেন। এসময় অনুষ্ঠানস্থলে এক আবেগঘনময় ও আনন্দ মুখর পরিবেশের সৃষ্টি হয়।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অধ্যক্ষ নাসির উদ্দিন, প্রবাসী যুব নেতা মিজানুর রহমান মিলন, শিক্ষক আব্দুল হামিদ, চিত্ত রঞ্জন হালদার, রোকনুজ্জামান শরীফ, রোজিনা আক্তার, সুরাইয়া আক্তার, সাংবাদিক ফারুক হোসেন খান, শিক্ষিকা কিরণ প্রভা রায়, পারভেজ তালুকদার ও শিক্ষার্থী সুরাইয়া মিম ও ইমরান হোসেন প্রমূখ।

অনুষ্ঠানে সমবেত মায়েদের ফুল দিয়ে বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial