প্রধান সূচি

মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষার শিক্ষক-শিক্ষার্থীদের পুরস্কার প্রদান

পিরোজপুর জেলার মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের উত্তম শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরনী অনুষ্ঠান সোমবার সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর সহকারী পরিচালক প্রিয়াংকা শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ঝুমুর বালা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পিরোজপুরের সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল বসু।

অনুষ্ঠানে পিরোজপুর জেলার মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ১৪১ জন শিক্ষক ও ৪ হাজার ২০৫ জন শিক্ষার্থীর মধ্য থেকে ৫ জন শিক্ষক ও ১০ জন শিক্ষার্থীকে উত্তম শিক্ষক শিক্ষার্থী পুরস্কার প্রদান করা হয়। এদের হাতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ সম্মাননা স্মারক তুলে দেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial