বাগেরহাটে পুকুর থেকে প্রতিবন্ধি তরুনের লাশ উদ্ধার
বাগেরহাটে পুকুর থেকে পিয়াল মোল্লা (২০) নামের এক প্রতিবন্ধি তরুনের লাশ উদ্ধার করেছে করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের বাগমারা এলাকার একটি পুকুর থেকে প্রতিবন্ধি ওই তরুনের লাশ উদ্ধার করা হয়। নিহত পিয়াল মোল্লা বাগমারা এলাকার আব্দুর রব মোল্লার ছেলে। সে স্থানীয় দশগম্বুজ মাদ্রাসার ৫ম শ্রেনীর ছাত্র ছিলো।
নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসী জানান, পিয়াল প্রতিবন্ধি হওয়ার পাশাপাশি শারীরিকভাবে বিভিন্ন সমস্যায় ভুগছিলো। সে মৃগিরোগে আক্রান্ত ছিল। এদিন সকালে সকলের অগচরে সে পুকুরে পরে যায়। পরে অনেক খোঁজাখুজির পর বাড়ীর পাশের একটি পুকুর থেকে তাকে উদ্ধার করা বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্ত্যবরত চিৎকিসক তাকে মৃত ঘোষণা করেন।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বলেন, সদর উপজেলার বাগমারা এলাকা থেকে পিয়াল মোল্লা নামের এক প্রতিবন্ধি তরুনের মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
