প্রধান সূচি

বাগেরহাটের এমপি ডা. মোজাম্মেল হোসেন স্মরণে স্মরণসভা ও দোয়া মোনাজাত

বাগেরহাট-৪ আসনের মরহুম এমপি সাবেক সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ডা. মোজাম্মেল হোসেনের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান টুকু, সাবেক এমপি মীর শওকাত আলী বাদশা, বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি একে আজাদ ফিরোজ টিপু, মরহুমের পুত্র খুলনা বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মাহমুদ হাসান, সাবেক ছাত্রলীগ সভাপতি বদিউজজামান সোহাগ, শেখ ফিরোজুল ইসলামসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

স্মরণ সভায় বক্তারা ডাক্তার মোজাম্মেল হোসেনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন। সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত ১০ জানুয়ারী বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হেসেন ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial