প্রধান সূচি

Sunday, January 19th, 2020

 

পিরোজপুর প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্বভার গ্রহণ

পিরোজপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি-২০২০ এর দায়িত্বভার গ্রহণ করা হয়েছে। আজ রবিবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু’র কাছে প্রেসক্লাবের দায়িত্বভার হস্তান্তর করেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ। দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম আলী, সাবেক সভাপতি ও নবনির্বাচিত নির্বাহী সদস্য এ কে আজাদ, নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, বিদায়ী সভাপতি জহিরুল হক টিটু, বিদায়ী সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ, নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি শিরিনা আফরোজ, কোষাধ্যক্ষ মো. হাসিবুল ইসলাম হাসান, সাহিত্যবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়ায় গলাকাটা অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে উপজেলার দক্ষিন ভেচকি সুলতান হাওলাদারের বাড়ির দক্ষিন পাশের ধানক্ষেত থেকে ওই  লাশটি উদ্ধার করেছে থানা পুলিশ। তার  পরনে জিন্স প্যান্ট ও কালো রং এর জ্যাকেট ছিল। মঠবড়িয়া থানার ওসি মো. মাসুদুজ্জামান গলাকাটা অজ্ঞাত লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার সকালে লাশটির  ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হবে। ধারনা করা হচ্ছে লাশটি ২৫/২৬  বছর বয়সের কোন যুবকের। তার পরিচয় পাওয়ার  চেষ্টা চলছে। স্থানীয় ইউপি সদস্য  হানিফ মাল জানান, রবিবার বিকেলে স্থানীয় কৃষকরা ধানক্ষেত দিয়ে যাবারবিস্তারিত পড়ুন


অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ এবং শীতবস্ত্র প্রদান

পিরোজপুর সদর উপজেলার আলামকাঠীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি’র ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ এবং শীতবস্ত্র প্রদান করা হয়েছে। রবিবার সকালে মন্ত্রীর পক্ষে আগুনে বসতবাড়ি পুড়ে যাওয়া ৫টি পরিবারের মাঝে প্রতিটি পরিবারকে নগদ ৫০ হাজার টাকা করে দুই লাখ ৫০ হাজার টাকা এবং শীতবস্ত্র হস্তান্তর করেন পিরোজপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস. এম. বায়েজিদ আহম্মেদ। এছাড়া এদিন পিরোজপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যানের ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্থ উক্ত ৫ পরিবারকে নগদ ১০ হাজার টাকা করে ৫০ হাজার টাকা প্রদান করা হয়। এ সময়বিস্তারিত পড়ুন


বাগেরহাটের এমপি ডা. মোজাম্মেল হোসেন স্মরণে স্মরণসভা ও দোয়া মোনাজাত

বাগেরহাট-৪ আসনের মরহুম এমপি সাবেক সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ডা. মোজাম্মেল হোসেনের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান টুকু, সাবেক এমপি মীর শওকাত আলী বাদশা, বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি একে আজাদ ফিরোজ টিপু, মরহুমের পুত্র খুলনা বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মাহমুদ হাসান, সাবেক ছাত্রলীগ সভাপতি বদিউজজামান সোহাগ, শেখ ফিরোজুল ইসলামসহ আওয়ামী লীগবিস্তারিত পড়ুন


বঙ্গোপসাগরে অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে ২টি ফিশিং ট্রলারসহ ২৬ ভারতীয় জেলে আটক ॥ জেল হাজতে প্রেরণ

বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে সামুদ্রিক মাছ শিকারের অভিযোগে আবারো দুটি ফিসিং ট্রলারসহ ২৬ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনীর সদস্যরা। সাগরের গহীনে বন্দরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে নৌবাহিনীর নিয়মিত টহলরত জাহাজ ‘বিএনএস কপোতাক্ষ’ এর নাবিকরা ওই জেলেদের ধাওয়া করে ট্রলারসহ তাদের আটক করে। এনিয়ে গত ৬ দফায় ৯টি ফিশিং ট্রলারসহ ১০৩ জন ভারতীয় জেলে নৌ-বাহিনীর হাতে আটক হয়। শনিবার রাতে আটককৃত ভারতীয় জেলেদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। পরে এ সকল জেলেদের বিরুদ্ধে ১৯৮৩ সালের সমুদ্রে সীমালঙ্গন ও সামুদ্রিক মৎস্য অধ্যাদেশের ২২ ধারায় মামলা দায়ের করে রবিবার সকালে আদালতেরবিস্তারিত পড়ুন


পাইকগাছায় কুমড়া বড়ি তৈরীতে ব্যস্ত গ্রামীন নারীরা

পাইকগাছায় কুমড়া বড়ি তৈরী কাজে ব্যস্ত সময় পার করছেন গ্রামের নারীরা। শীতের আগমনে উপজেলার বিভিন্ন গ্রামে কুমড়া বড়ি তৈরীর ধুম পড়েছে। কুমড়া বড়ি তৈরীর উপযুক্ত সময় শীতকাল। শীতের সময় গ্রামীন নারীদের কর্ম ব্যস্ততা বেড়ে যায়। তারপর দিন ছোট কাজও বেশি। এর মধ্যেই সকল কাজের আগে সকাল বেলা কুমড়া বড়ি তৈরী করছে নারীরা। কুমড়া বড়ি তরকারির একটি মুখরোচক উপাদন। এতে তরকারির স্বাদে যোগ হয় নতুন মাত্রা। জানা গেছে, পাইকগাছা উপজেলার শত শত নারী কুমড়া বড়ি তৈরীর কাজে জড়িত রয়েছে। তবে মৌসুমের শুরুতে ঘন ঘন বৃষ্টি ও শৈত প্রবহের কারণে কুমড়া বড়িবিস্তারিত পড়ুন


কাউখালীতে পানি দিয়ে অবৈধ ভাটার ইট নষ্ট করলো প্রশাসন

পিরোজপুরের কাউখালীতে অনুমোদিতভাবে নির্মিত তিনটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে প্রস্তুতকৃত প্রায় দেড় লক্ষাধিক কাঁচা ইটে পানি মেরে নষ্ট করে দিয়েছে প্রশাসন। শুক্রবার বিকেলে উপজেলার চর বাশুরী ও ডুমজুড়ি গ্রামে ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোছা. মখালেদা খাতুন রেখা এ তথ্য নিশ্চিত করেছেন। অভিযান সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, কাউখালী সদর ইউনিয়নের চর বাশুরী গ্রামে মিজানুর রহমানের অনুমোদিত মুন নামক একটি ইটের পাঁজা, ডুমজুড়ি গ্রামের মহারাজ হাওলাদার এবং সাহাদাৎ হোসেনের ইটের পাঁজায় অভিযান চালানো হয়। এ সময় পাঁজায় প্রস্তুতকৃত  দেড় লক্ষাধিক কাঁচা ইট ফায়ার সার্ভিসবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial