প্রধান সূচি

পিরোজপুরের আলামকাঠীতে অগ্নিকান্ডে ৪টি বসতঘর ভষ্মিভূত

পিরোজপুর পৌরসভার আলামকাঠী এলাকার নাপিত বাড়িতে এক অগ্নিকান্ডে ৪টি বসতঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে নাপিত বাড়ির রতন শীল, রবি শীল, স্বপন শীল ও কালাচান শীলের বসতঘর ও ঘরে থাকা আসবারপত্রসহ অন্যান্য মালামাল সম্পূর্ন পুড়ে যায়।
শুক্রবার বিকেল আগুনে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি। এ সময় তিনি ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে ব্যক্তিগত তহবিল থেকে ৫০ হাজার টাকা করে প্রদান করেন। এছাড়া ক্ষতিগ্রস্থ পরিবার প্রতি সরকারীভাবে ২ বান করে টিন এবং আর্থিক সহায়তা প্রদান করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial