ইন্দুরকানীতে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন
জেলার ইন্দুরকানী উপজেলায় ‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি’ শীর্ষক ৩ দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট এম মতিউর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মো. মনিরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর একেএম আবুল খায়ের, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সোহাগ হোসেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার অশোক রায়, প্রধান শিক্ষক অসীম কুমার, সহকারি প্রধান শিক্ষক শংকর কুমার শীল প্রমুখ।
মেলায় ১০ স্টলের মধ্যে ইন্দুরকানী সরকারি কলেজ, সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়, টগড়া দারুল ইসলাম কামিল মাদ্রাসা, রামচন্দ্রপুর পি এস মাধ্যমিক বিদ্যালয়, কলারণ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, পাড়েরহাট রাজলক্ষ্মী মাধ্যমিক বিদ্যালয়, বাড়ৈখালী এসএজএস মাধ্যমিক বিদ্যালয়সহ ৯টি শিক্ষা প্রতিষ্ঠান তাদের উদ্ভাবনী বিভিন্ন ধরণের যন্ত্র প্রদর্শণ করেন।
