বাংলাদেশে চার দিনের শুভেচ্ছা সফরে এসেছে ভারতীয় কোস্ট গার্ডের দুটি জাহাজ
প্রথমবারের মতো বাংলাদেশে চার দিনের শুভেচ্ছা সফরে এসেছে ভারতীয় কোস্ট গার্ডের দুটি জাহাজ। সোমবার সকাল সাড়ে ৯ টায় দেশীয় জলসীমা ‘আইসিজিএস সুজয়’ ও ‘আইসিজিএস সরোজিনী নাইডু’ নামের ভারতীয় কোস্ট গার্ডের এ জাহাজ দুটিকে স্বাগত জানায় বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ ‘বিজিজিএস সোনার বাংলা’। এদিন দুপুরে ভারতীয় জাহাজ দুটি মোংলা বন্দর জেটিতে ভেড়ে। এ সময় বাংলাদেশ কোস্টগার্ড আনুষ্ঠানিক ভাবে (বাদক দল ব্যান্ড বাজিয়ে) জাহাজ দুটিকে স্বাগত জানায়।
ভারতীয় কোস্ট গার্ড জাহাজ ‘আইসিজিএস সুজয়’ ও ‘আইসিজিএস সরোজিনী নাইডু’ দুটিতে উবঢ়ঁঃু ওহংঢ়বপঃড়ৎ এবহবৎধষ অহঁৎধম কধঁংযরশ ও ঈঙগউঞ (ঔএ) ঝঁসরঃ উযরসধহ অধিনায়কের দায়িত্ব পালন করছেন। আঞ্চলিক সহযোতিা বৃদ্ধি, পারস্পারিক সম্পর্ক উন্নয়ন, প্রশিক্ষণ বিনিময় ও উভয় দেশের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ন সম্পর্ক বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড ও ভারতীয় কোস্ট গার্ডের মধ্যকার স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী প্রতি বছর ভারত ও বাংলাদেশে পর্যায়ক্রমে কোস্ট গার্ডের জাহাজ সমূহ শুভেচ্ছা সফরে যাতায়াত করে আসছে। এ শুভেচ্ছা সফরের অংশ হিসেবে ভারতীয় দুটি জাহাজের অধিনায়ক ও কর্মকর্তারা খুলনা সিটি কর্পোরেশনের মেয়র, জোনাল কমান্ডার পশ্চিম জোন, চেয়ারম্যান মোংলা বন্দর কর্তৃপক্ষ ও কমান্ডার খুলনা নেভাল এরিয়া এর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।
কোস্টগার্ড পশ্চিম জোনের চীপ স্টার্ফ অফিসার কমান্ডার এস এম আনোয়ারুল হক জানান, সফরে আসা ভারতীয় কোস্টগার্ডের এ জাহাজ দুটির কর্মকর্তা ও নাবিকরা সুন্দরবন ভ্রমনসহ খুলনা শিপইয়ার্ড এবং খুলনা ও বাগেরহাটস্থ ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন করবেন। পাশাপাশি দু’দেশের কোস্ট গার্ডের মধ্যে একটি প্রীতি ভলিবল প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে। সফরকালীন সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধিনস্থ পুলিশ, বিজিবি ও র্যাব সদস্যরা জাহাজ দুটি পরিদর্শন করবেন। এছাড়াও ভারতীয় কোস্ট গাডের্র জাহাজ দুটিতে বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যদের পেশাগত বিষয়ে প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হবে। এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ড তথা দু’দেশের সার্বিক পাস্পারিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
