প্রধান সূচি

বৃষ্টি ও শীতে বিপর্যস্ত বাগেরহাটের জনজীবন

ভোর রাত থেকে অবিরাম বৃষ্টি ও শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে বাগেরহাটের জনজীবন। বৃষ্টির সাথে বয়ে যাচ্ছে দমকা হওয়া। এ কারণে শীতে জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। সকাল থেকেই লোকজন বাড়ী থেকে বের হতে পারছে না। প্রায় যানবাহন শুন্য রাস্তাঘাট। খেটে খাওয়া দিনমজুররা পড়েছেন বিপাকে।
শুক্রবার ভোর থেকে কখনও ভারী ও আবার কখনও গুড়ি-গুড়ি বৃষ্টিপাত হচ্ছে। সন্ধ্যায় থেকে বাগেরহাটে অবিরাম বৃষ্টি হচ্ছে। ভোররাত থেকে বিকেল ৫টা পর্যন্ত ২৩.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে কৃষি বিভাগ। সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.২ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, অসময়ে অঝোর বৃষ্টি আর শীতে জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। বৃষ্টির কারণে রাস্তাঘাটে পানি জমে গেছে। রাস্তাঘাট অনেকাংশে ফাঁকা। জরুরী প্রয়োজন ছাড়া মানুষজন ঘর থেকে বের হচ্ছেন না। শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে।
মোংলা আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপের কারণে বৃষ্টি হচ্ছে। শনিবার পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বৃষ্টি কমলে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial