প্রধান সূচি

Friday, January 3rd, 2020

 

বৃষ্টি ও শীতে বিপর্যস্ত বাগেরহাটের জনজীবন

ভোর রাত থেকে অবিরাম বৃষ্টি ও শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে বাগেরহাটের জনজীবন। বৃষ্টির সাথে বয়ে যাচ্ছে দমকা হওয়া। এ কারণে শীতে জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। সকাল থেকেই লোকজন বাড়ী থেকে বের হতে পারছে না। প্রায় যানবাহন শুন্য রাস্তাঘাট। খেটে খাওয়া দিনমজুররা পড়েছেন বিপাকে। শুক্রবার ভোর থেকে কখনও ভারী ও আবার কখনও গুড়ি-গুড়ি বৃষ্টিপাত হচ্ছে। সন্ধ্যায় থেকে বাগেরহাটে অবিরাম বৃষ্টি হচ্ছে। ভোররাত থেকে বিকেল ৫টা পর্যন্ত ২৩.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে কৃষি বিভাগ। সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। এদিকে, অসময়ে অঝোর বৃষ্টি আর শীতে জনজীবন বিপন্ন হয়েবিস্তারিত পড়ুন


পিরোজপুরে বৃষ্টিতে বেড়েছে শীতের তীব্রতা

পৌষের শীতের সঙ্গে গত দু’দিন ধরে গুঁড়ি গুঁড়ি আবার কখনো হালকা বৃষ্টি হচ্ছে। পিরোজপুর জেলা সদরসহ উপজেলাগুলোতে শুক্রবার ভোর থেকে বৃষ্টি হওয়ায় বেড়েছে ঠান্ডার তীব্রতা। বেলা বাড়লেও সূর্যের দেখা মিলছে না। থেমে থেমে বৃষ্টি হচ্ছে। হাড় কাঁপুনি শীতে বৃষ্টি আগমন ঠান্ডার পরিমাণকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। শীতের বৃষ্টিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর, জেলে, মাঝিসহ নিম্ন আয়ের মানুষের। জেলার কাউখালী উপজেলার শিক্ষানুরাগী আব্দুল লতিফ খসরু বলেন, সকাল থেকে বৃষ্টি হওয়ায় নদী পাড়ের মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। বিশেষ করে এ এলাকার দরিদ্র মানুষ তাদের কাজকর্মে যেতে পারছেন না বৃষ্টি ও শীতেরবিস্তারিত পড়ুন


মুক্তিযোদ্ধাসহ আহত-৪

নাজিরপুরে ইউপি কার্যালয়ে হামলা ও ভাংচুর ॥ মামলা দায়ের

পিরোজপুরের নাজিরপুর উপজেলার নবগঠিত কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে গত বৃহস্পতিবার গভীর রাতে সন্ত্রাসী হামলা, মারপিট ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এসময় সন্ত্রাসীদের হামলায় মুক্তিযোদ্ধা আবুয়াল, বাবুল, মনির ও জাহিদ নামে চারজন আহত হয়েছে। আহতদের ওই রাতেই স্থানীয় পল্লী চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা করানো হয়েছে। এ ঘটনায় ওই কার্যালয়ের কেয়ারটেকার মিজানুর রহমান বাবুল বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত ৮/১০ জনের বিরুদ্ধে শুক্রবার নাজিরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। তবে ঘটনায় জড়িত কাউকে পুলিশ এখনো গ্রেফতার করতে পারেনি। মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে স্থানীয় আব্দুল হকের নেতৃত্বেবিস্তারিত পড়ুন


মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া এলাকায় কার্গো জাহাজ ডুবি ॥ ১৪ নাবিক উদ্ধার

মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া এলাকায় নিউ পারভিন-২ নামক সার বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার ভোরে এ দুর্ঘটনার পর ওই কার্গো জাহাজের ১৪ নাবিককে কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা নিরাপদে উদ্ধার শেষে সুন্দরবনে কোস্টগার্ডের দুবলা ক্যাম্পে রাখা হয়েছে। কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দফতর) অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট ইমতিয়াজ আলম জানান, ঘন কুয়াশায় দিক হারিয়ে কার্গো জাহাজটি দুর্ঘটনার শিকার হয়। তিনি কোস্টগার্ডে দুবলা ক্যাম্পের বরাত দিয়ে বলেন, শুক্রবার ভোরে বন্দরের ফেয়ারওয়ে সংলগ্ন মেহের আলী চর এলাকায় ‘নিউ পারভিন-২’ নামে একটি কার্গো জাহাজ ডুবতে দেখে কোস্টগার্ডের টহলরত সদস্যরাবিস্তারিত পড়ুন


চ্যানেল আই ‘প্রকৃতি মেলা’ উপলক্ষে পিরোজপুরে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

চ্যানেল আই ‘প্রকৃতি মেলা’ ২০২০ উপলক্ষে পিরোজপুরে শুক্রবার আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ টায় পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাম্পাদক মো. মুনিরুজ্জামান নাসিম, জেলা শিল্পকলা একাডেমীর সম্পাদক জিয়াউল আহসান গাজী, পৌরসভার প্যানেল মেয়র সাইদুল্লাহ লিটন। পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল হক টিটু’র সভাপতিত্বে এবং চ্যানেল আই পিরোজপুর প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চু’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, কৃষিবিদ জগৎপ্রিয় দাস বিষু, মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, সাংবাদিক এ কে আজাদ, শফিউল হক মিঠু, এডভোকেট এস এম রেজাউল ইসলামবিস্তারিত পড়ুন


চিতলমারীতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

বাগেরহাটের চিতলমারীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিশ্বজিৎ মন্ডল (২৫) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। মৃত বিশ্বজিৎ গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের মাস্টার্সের ছাত্র ও উপজেলার শ্রীরামপুর গ্রামের রনজিত মন্ডলের ছেলে। এলকাবাসি সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে বিশ্বজিৎ গোপালগঞ্জ থেকে মাহেন্দ্র যোগে খুলনা যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে ঘোনাপাড়া নামক স্থানে পৌঁছালে পিছন দিকে থেকে একটি মাল বোঝাই ট্রাক মাহেন্দ্রটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বিশ্বজিতের মৃত্যু হয় এবং অপর দুই যাত্রী গুরুতর আহত হয়। বিশ্বজিতের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, এলাকাবাসি ও সহপাঠীদের মধ্যে শোকের নেমে এসেছে।


বাগেরহাটে ঐতিহ্যবাহি সিমাইপিঠা ও হাঁসের মাংসের উৎসব

বাগেরহাটে ইংরেজী নববর্ষ-২০২০ উপলক্ষে ঐতিহ্যবাহি সিমাইপিঠা ও হাঁসের মাংসের উৎসব পালিত হয়েছে। বৃহস্পতিবার রাতে চাচা আব্দুর রাজ্জাক মোল্লা ও তার ভাতিজা লাভরু মোল্লার উদ্যোগে বাগেরহাট শহরতলী চর গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাগেরহাট শহরসহ বিভিন্ন উপজেলার প্রায় সহস্রাধিক আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন। প্রায় ৩০টি ঢেঁকি কল ও সেমাই কল দিয়ে প্রায় শতাধিক নারী পুরুষ সম্মিলিত হয়ে সিমাই পিঠা ও হাঁসের মাংস তৈরী করেন। এ উৎসবের খবর পূর্ব থেকে বিভিন্ন এলাকায় ছড়িয়ে প্রায় দুই শতাধিক শিশু-কিশোর দলবদ্ধ হয়ে পিঠা উৎসবে অংশগ্রহণ করেন। বেমরতা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও জেলাবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial