চিতলমারীতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
বাগেরহাটের চিতলমারীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিশ্বজিৎ মন্ডল (২৫) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। মৃত বিশ্বজিৎ গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের মাস্টার্সের ছাত্র ও উপজেলার শ্রীরামপুর গ্রামের রনজিত মন্ডলের ছেলে।
এলকাবাসি সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে বিশ্বজিৎ গোপালগঞ্জ থেকে মাহেন্দ্র যোগে খুলনা যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে ঘোনাপাড়া নামক স্থানে পৌঁছালে পিছন দিকে থেকে একটি মাল বোঝাই ট্রাক মাহেন্দ্রটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বিশ্বজিতের মৃত্যু হয় এবং অপর দুই যাত্রী গুরুতর আহত হয়। বিশ্বজিতের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, এলাকাবাসি ও সহপাঠীদের মধ্যে শোকের নেমে এসেছে।
Please follow and like us:
« বাগেরহাটে ঐতিহ্যবাহি সিমাইপিঠা ও হাঁসের মাংসের উৎসব (পূর্ববর্তি সংবাদ)
