প্রধান সূচি

পিরোজপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

পিরোজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পর্যায়ের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপে জেলার স্বরূপকাঠী উপজেলার ১০১নং সুটিয়াকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ান এবং ভান্ডারিয়া উপজেলার ৮নং ভিটাবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় আনার আপ হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয় ৮নং ভিটাবাড়িয়া দলের খেলোয়ার মো. জিহাদ মাহমুদ এবং ম্যান অব দ্যা সিরিজ হয় সুটিয়াকাঠী দলের খেলোয়ার মো. আল আরাবী।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ খেলায় চ্যাম্পিয়ান হয়েছে জেলার ভান্ডারিয়া উপজেলার ১৬৩নং হরিণপালা আবাসন এম এম সরকারী প্রাথমিক বিদ্যালয়। আনার আপ হয় কাউখালী উপজেলার ১৬নং আশোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয় হরিণপালা দলের খেলোয়ার সাহিদা আক্তার এবং ম্যান অব দ্যা সিরিজ হয় আশোয়া দলের সুখী আক্তার।

খেলা শেষে মঙ্গলবার বিকেলে বিজয়ীদের মাঝে ট্রফি বিতরণ করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জেছের আলী’র সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পিরোজপুর পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মালেক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন।

অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বসির আহমেদ, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক এম এ রব্বানী ফিরোজসহ প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial