প্রধান সূচি

বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় যুবদল নেতা নিহত

বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রকিব (৩৭) নিহত হয়েছেন।

সোমবার বিকেলে মোটর সাইকেলযোগে মোংলা থেকে বাগেরহাটে আসার পথে খুলনা-মোংলা মহাসড়কের দিগরাজ বাজার এলাকায় পৌঁছালে একটি ট্রাকের ধাক্কায় সে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মোংলা বন্দর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শহরের হরিণখানা এলাকার নুরুল হকের ছেলে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, দিগরাজ এলাকায় সড়ক দূর্ঘটনায় রকিব (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ সজনদের কাছে হস্তান্তর করা হবে।

বাগেরহাট জেলা যুবদলের সাধারণ সম্পাদক সুজা উদ্দিন মোল্লা সুজন বলেন, রকিবুল ইসলাম রকিব মোংলায় ব্যবসা করতেন। বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় তার অকাল মৃত্যু হয়। তার এই মৃত্যুতে আমরা একজন দক্ষ সাংগঠনিক কর্মীকে হারালাম। আমরা তার রুহের মাগফেরাত কামনা করি।

যুবদল নেতার মৃত্যুতে জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম ও সদস্য সচিব মোজাফফর রহমান আলমসহ দলীয় নেতাকর্মীরা শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial