মঠবাড়িয়ায় মানবসেবা সংস্থার কম্বল বিতরণ
পিরোজপুরের মঠবাড়িয়ায় অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন মানবসেবা সংস্থার উদ্যোগে সুবিধা বঞ্চিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে শহরের অঙ্গন শপিং সিটি মিলনায়তনে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় দুই শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রিপন বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মো. জুলহাস শাহিন, মঠবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার, সংগঠনের মঠবাড়িয়া উপজেলা সভাপতি বশির আহমেদ, সাধারণ সম্পাদক প্রজিৎ কুমার মিস্ত্রী পীযূষ ও সাংগঠনিক সম্পাদক ডা. অভিজিৎ হাওলাদার প্রমূখ।
Please follow and like us:
« বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত ॥ আহত-২ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় ইউনিয়ন যুবলীগ সভাপতিসহ দুইজনকে কুপিয়ে জখম »
