প্রধান সূচি

পিরোজপুর পৌর মেয়র হাবিবুর রহমান মালেকের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেকের নামে একটি বেসরকারি টেলিভিশনে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় শহরের টাউন ক্লাব সড়ক ও সদর রোডে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে জেলার বিভিন্ন সংগঠন ও স্তরের জনগণ ব্যানার নিযে অংশ গ্রহন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, পিরোজপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মতিউর রহমান, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ ফিরোজ আহমেদ, জেলা কৃষক লীগের সভাপতি চাঁন মিয়া মাঝি, পৌর কাউন্সিলর আব্দুস ছালাম বাতেন, মিনারা বেগম, সাদউল্লাহ লিটন, জেলা আওয়ামী লীগের সদস্য আমিরুল ইসলাম মিরণ, জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, জেলা যুবলীগের সংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মানিক, জেলা শ্রমিক লীগের সভাপতি মজনু তালুকদার, পিরোজপুর জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম সুমন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বুধবার একটি বেসরকারি টেলিভিশনে পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেকের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণীতভাবে যে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারিত করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। পৌর মেয়রের জনপ্রিয়তা ও তার ব্যক্তিগত সুনাম নষ্ট করার জন্যই একটি কুচক্রিমহল এই সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের উৎসাহ প্রদান করেছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial