ভান্ডারিয়ায় সাউথ বাংলা ব্যাংকের ৮০তম শাখার উদ্বোধন
জেলার ভান্ডারিয়া উপজেলায় মঙ্গলবার বাজারের রিজার্ভপার সংলগ্ন রোডে সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কর্মাস ব্যাংক লিমিটেডের ৮০তম শাখার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ, উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার।
বক্তব্য রাখেন, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপক বরিশাল শাখা মো. মোস্তফা জামাল উদ্দিন আহম্মেদ, ভান্ডারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, ব্যাংকের ভান্ডারিয়া শাখা ব্যবস্থাপক মো. তানভীর আহম্মেদ ও ব্যবসায়ী জুলফিকার আলী হায়দার প্রমুখ।
Please follow and like us:
« স্বরূপকাঠীতে গৃহবধূকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেফতার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) জেলা কারাগারে মাদক বিরোধী আলোচনা সভা »
