প্রধান সূচি

রেড ক্রিসেন্টের উদ্যোগে তারপুলিন বিতরণ

পিরোজপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিটের আয়োজনে ঘূর্ণিঝড় বুলবুল পরবর্তী ড্রেফ অপারেশনের আওতায় তারপুলিন (ত্রিপল) বিতরণ করা হয়েছে। শনিবার সকালে মঠবাড়িয়া জেলা পরিষদ ডাক বাংলো মিলনায়তনে মঠবাড়িয়ার ১০০ ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে এ তারপুলিন বিতরণ করেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা রেড ক্রিসেন্ট চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ।
এসময় উপস্থিত ছিলেন জেলা ইউনিটের ইউনিট লেভেল অফিসার ইকবাল মাসুদ, আইএফআরসি’র সিনিয়র প্রোগ্রাম অফিসার শরিফ খান, ইউনিটের যুবপ্রধান জামিল আহম্মেদ খান, রেড ক্রিসেন্টের এনডিআরটি সদস্য তাজনুর আহম্মেদ সেয়ন্তিসহ মঠবাড়িয়ার সিপিপি সদস্য, জেলা ইউনিটের যুব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বিকেলে তেলিখালী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে ও ভান্ডারিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ভান্ডারিয়ার ১০০ ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে তারপুলিন বিতরণ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial