কাউখালীতে মহিলা পরিষদের মতবিনিময় সভা
“ধর্ষণ ও যৌন নিপীড়ন মানবতার বিরুদ্ধে অপরাধ, আসুন এ অপরাধের বিরুদ্ধে রুখে দাড়াই” এ শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী শাখার উদ্যোগে নাগরিক সমাজ, প্রশাসন, পেশাজীবীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা। বক্তব্য রাখেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ খসরু, জাহানুর বেগম প্রমূখ।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস পালিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়ায় বেগম রোকেয়া দিবসে তিন জয়ীতাকে সম্মাননা প্রদান »
